এক্সপ্লোর

মোদী জমানায় সর্বোচ্চ দামে পৌঁছল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি: কেন্দ্রে ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসার পর থেকে সর্বোচ্চ দামে পৌঁছল পেট্রোল ও ডিজেল। পরিস্থিতি মোকাবিলায় একসাইজ ডিউটিতে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে পেট্রোমন্ত্রক।

২০১৪ সালের মার্চ মাস থেকে দিল্লিতে সর্বাধিক টাকার অঙ্কে পৌঁছাল পেট্রোলের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির প্রকাশিত দাম অনুযায়ী, রাজধানীতে পেট্রোলের মূল্য ৭২ টাকা ছাড়িয়েছে। বাণিজ্যনগরী মুম্বইতে তো লিটারে ৮০ টাকার বেশি দরে বিকোচ্ছে পেট্রোল।

পেট্রোলের পাশাপাশি, অগ্নিমূল্য ডিজেলও। মুম্বইতে ডিজেলের দর লিটারপ্রতি ৬৭ টাকা ছাড়িয়েছে। তেল সংস্থাগুলি জানিয়েছে, গত একমাসে (মধ্য ডিসেম্বর থেকে মধ্য জানুয়ারি) পেট্রোলের দাম লিটারে ৩.৩১ টাকা এবং ডিজেল লিটারে ৪.৮৬ টাকা বেড়েছে।

তেলমন্ত্রকের দাবি, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য বেড়ে যাওয়ার ফলেই দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। এই প্রেক্ষিতে একসাইজ ডিউটিতে ছাড় দেওয়ার আর্জি করেছে তেলমন্ত্রক।

আগামী সপ্তাহে সংসদে পেশ হতে চলেছে সাধারণ বাজেট। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে একসাইজ ডিউটিতে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে তেলমন্ত্রক। কেন্দ্রীয় সূত্রে খবর, বিষয়টি বিবেচনা করে দেখছে অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন কমিটি।

প্রসঙ্গত, ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের অক্টোবরের মধ্যে ৯ বার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করেছে কেন্দ্র। সেখানে মাত্র একবার একসাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget