এক্সপ্লোর

পেট্রল, ডিজেলে অন্তঃশুল্ক লিটারে ২ টাকা কমাল সরকার, কমছে দাম

নয়াদিল্লি: পেট্রল ও ডিজেলের ওপর বেসিক এক্সাইজ ডিউটি বা অন্তঃশুল্ক লিটারে ২ টাকা কমাল কেন্দ্র। গত তিন মাসে দুটি পণ্যের দামই বেড়েছে। জনজীবনে অসন্তোষ ঘনিয়ে ওঠার বিষয়টি মাথায় রেখেই দুটি জ্বালানি পণ্যের ওপর ডিউটি কিছুটা হ্রাস করার সিদ্ধান্ত সরকারের। ফলে দুটিরই দাম কিছুটা কমতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ট্যুইটে বলা হয়েছে, ৪ অক্টোবর থেকেই পেট্রল, ডিজেলের (ব্র্যান্ডেড, আনব্র্যান্ডেড-দুইই) বেসিক এক্সাইজ ডিউটি লিটারে ২ টাকা কমছে। বর্তমানে দিল্লিতে পেট্রলের দাম ৭০.৮৮ টাকা প্রতি লিটার, ডিজেলের ৫৯.১৪ টাকা প্রতি লিটার। বর্তমানে সরকার পেট্রলের লিটার পিছু মোট ২১.৪৮ টাকা ডিউটি ধার্য করছে, ডিজেলের ওপর সব মিলিয়ে ডিউটি বা শুল্ক বসে লিটারে ১৭ টাকা ৩৩ পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকার ফলে যতটুকু আর্থিক সাশ্রয় হচ্ছিল, তার সুবিধা তুলতে তিন বছর আগে শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র। কিন্তু গত জুলাই থেকে বেশ কয়েকবার জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের কষ্ট বাড়লেও কেন সরকার এক্সাইজ ডিউটি কমাচ্ছে না, প্রশ্ন উঠতে শুরু করে। গত ৪ জুলাই থেকে পেট্রলের দাম লিটারে বেড়েছে লিটারে ৭.৮০ টাকা, ডিজেলের লিটারে ৫.৭০ টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আরেকটি ট্যুইটে বলেছে, অশোধিত পেট্রলিয়ামের ক্রমবর্ধমান আন্তর্জাতিক দাম, পেট্রল ও ডিজেলের খুচরো বিক্রির মূল্য বৃদ্ধির ফলে উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণের কিছুটা সুরাহার জন্য অন্তঃশুল্ক ছাঁটা হল। জানা গিয়েছে, অন্তঃশুল্ক কমানোর ফলে চলতি অর্থবর্ষের বাকি মেয়াদে সরকারের ১৩ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget