এক্সপ্লোর

অভাবনীয় পট-পরিবর্তন! ভারতে ভ্যাকসিন বাজারজাত করার অনুমতি চাইল ফাইজার (Pfizer)

জানা যাচ্ছে, ৪ ডিসেম্বর ডিসিজিআই-এর কাছে আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র চেয়েছে ফাইজার। ভারতের বাজারে সাধারণত কোনও প্রতিষেধক ব্যবহারের আগে তাদের পেরোতে হয় শেষ পর্বের ট্রায়াল প্রক্রিয়া। দেশজুড়ে বেশ কয়েকটি ভ্যাকসিন আপাতত সেই পর্যায়েই। কিন্তু সেই প্রক্রিয়া পর্ব সরিয়ে বিশেষ ক্ষেত্রে সরাসরি ভ্যাকসিনকে বাজারজাত করতে ছাড় দেওয়ার নিয়মও রয়েছে।

নয়াদিল্লি: ভারতের বাজারে করোনা ভ্যাকসিন (Corona Vaccine) বাজারজাত করার জন্য আবেদন করল ফাইজার (Pfizer)। কার্যত অভাবনীয় পট-পরিবর্তন ঘটিয়ে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে আপৎকালীন ছাড়পত্র চেয়েছে ফাইজার ইন্ডিয়া। চলতি সপ্তাহেই ব্রিটেন ও বাহরিনে জনসাধারণকে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করছে ফাইজার। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের ভ্যাকসিন জনসাধারণকে দেওয়ার ছাড়পত্র দিয়েছিল ব্রিটেন। কিন্তু তাদের ভ্যাকসিন সংরক্ষণের জন্য অতি নিম্ন তাপমাত্রার প্রয়োজন থাকায় ভারতের বাজারে আসার সম্ভাবনা কার্যত ছিল না। কারণ, ফাইজারে প্রতিষেধক সংরক্ষণে প্রয়োজন মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রা। যে তাপমাত্রার কোল্ড স্টোরেজ নেই দেশে। তাই ফাইজারের ভ্যাকসিন পাওয়া নিয়ে হাল ছেড়েছিলেন অনেক ভারতীয়ই। কিন্তু কার্যত সবাইকে চমকে দিয়ে শেষপর্বের ক্লিনিকাল ট্রায়াল পেরিয়ে সরাসরি প্রতিষেধক মানবদেহে প্রয়োগ করার বিষয়ে ছাড়পত্র চেয়েছে তারা। কিন্তু ঠিক কীভাবে অতি নিম্ন তাপমাত্রা বজায় রেখে তারা প্রতিষেধক কার্যকর রাখবে, সে নিয়ে মুখ খোলেনি সংস্থা। শুধু তাদের দাবি, সরকারের সাহায্য নিয়ে যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে বদ্ধপরিকর তারা।
জানা যাচ্ছে, ৪ ডিসেম্বর ডিসিজিআই-এর কাছে আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র চেয়েছে ফাইজার। ভারতের বাজারে সাধারণত কোনও প্রতিষেধক ব্যবহারের আগে তাদের পেরোতে হয় শেষ পর্বের ট্রায়াল প্রক্রিয়া। দেশজুড়ে বেশ কয়েকটি ভ্যাকসিন আপাতত সেই পর্যায়েই। কিন্তু সেই প্রক্রিয়া পর্ব সরিয়ে বিশেষ ক্ষেত্রে সরাসরি ভ্যাকসিনকে বাজারজাত করতে ছাড় দেওয়ার নিয়মও রয়েছে। দিনদুয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদল বৈঠকের মাঝে বলেছিলেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে চলে আসবে করোনার ভ্যাকসিন। বেশ কয়েকটি প্রতিষেধক একেবারে শেষপর্যায়ের ট্রায়ালে রয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি। আপাতত শুধু বৈজ্ঞানিকদের সবুজ সংকেত পেলেই ভারতে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলেও জানিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget