এক্সপ্লোর

শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে অন্যান্যদের সঙ্গে এক শিশুর তুখোড় ক্রিকেট, ভিডিও মন জিতে নিল সোশাল মিডিয়ার

ভারতে ক্রিকেট খেলার জনপ্রিয়তা প্রশ্নাতীত। ভারতীয় দর্শকদের এই খেলা নিয়ে উন্মাদনাও প্রচুর। এরইমধ্যেই ইন্টারনেটে একটি ভিডিও সামনে এসেছে, যা এ দেশের ক্রিকেটের জনপ্রিয়তার একটি উদাহরণ মাত্র।

নয়াদিল্লি: ভারতে ক্রিকেট খেলার জনপ্রিয়তা প্রশ্নাতীত। ভারতীয় দর্শকদের এই খেলা নিয়ে উন্মাদনাও প্রচুর। এরইমধ্যেই ইন্টারনেটে একটি ভিডিও সামনে এসেছে, যা এক নজরে এ দেশের ক্রিকেটের জনপ্রিয়তার একটি উদাহরণ মাত্র। আইএফএস আধিকারিক সুধা রমেন সম্প্রতি ট্যুইটারে ওই ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে শিশুদের গলি ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। কিন্তু ভিডিওতে সবচেয়ে বেশি নজর কেড়েছে শারীরিক দিক থেকে প্রতিবন্ধকতার শিকার এক শিশুর চুটিয়ে খেলায় মেতে থাকা। দেখা গিয়েছে, শিশুটি তার বন্ধুর সঙ্গে ব্যাটিং করছে। সুধা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এটা আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে। সুদৃঢ় মানসিকতা। যাঁরা ক্রিকেট ভালোবাসেন কিংবা যাঁরা ভালোবাসেন না, সবারই এই ভিডিওটি দেখা উচিত। ফেসবুকে এই ভিডিও দেখেছি। ওই শিশু সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী। ইতিমধ্যেই প্রায় ৪৪ হাজার ভিউ হয়েছে ওই ভিডিও। ৫৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে যে, এক শিশু শারীরিক প্রতিবন্ধকতার শিকার শিশুটিকে বল করছে। আর শিশুটি ব্যাট হাতে দারুণ একটা শট মারছে ওই খুদে ব্যাটসম্যান। সঙ্গে সঙ্গে সোত্সাহে রান নিতেও ছুটছে সে। তাঁর বদ্ধপরিকর মনোভাব ও খেলার প্রতি এই আবেগ উচ্ছ্বাস দর্শকদের অনুপ্রাণিত করছে। ট্যুইটার ব্যবহারকারীরা এই শিশুর উত্সাহ ও উদ্দীপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং তাকে প্রকৃত হিরো হিসেবে আখ্যা দিয়েছেন। সেইসঙ্গে অন্যান্য শিশুরা যে ওই শিশুকে নিজেদের মতোই ভাবছে, সেজন্য তারাও প্রশংসা আদায় করে নিয়েছে। এক ইউজার লিখেছেন, প্রকৃত হিরোকে কুর্ণিশ। বাহবা তার সহ খেলোয়াড়দেরও। আর এক ইউজার লিখেছেন, ওই সাহসী সহ সমস্ত শিশুদেরই সাবাস। অনেকেই আবার শিশুটিকে যাতে স্পনসর করা যায়, সেজন্য তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার আর্জি জানিয়েছেন।

সেরা শিরোনাম

Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন

ভিডিও

NCPI on BJP:
Mithun Chakraborty: বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর | ABP Ananda
TMC News: আজ বিকেলে প্রার্থী ঘোষণা, জানাল ঋতব্রত তৃণমূল
Dengue Vaccine News: তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট দেখেই দেওয়া হবে সবুজ সঙ্কেত, ইঙ্গিত ICMR-র
Malda News: মালদার তৃণমূল নেতা খুনের দ্রুত বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান দুলাল সরকারের স্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget