এক্সপ্লোর

কংগ্রেস কি শুধুই মুসলিম পুরুষদের পার্টি? উত্তরপ্রদেশের জনসভায় তিন তালাক ইস্যুতে কটাক্ষ মোদীর

আজমগড় (উত্তরপ্রদেশ): তিন তালাক ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ নরেন্দ্র মোদীর। শনিবার দুদিনের উত্তরপ্রদেশ সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী কংগ্রেসকে নিশানা করে জানতে চান, ওরা কি শুধুই মুসলিম পুরুষদের দল। বলেন, এইসব দলের আসল চেহারা বেরিয়ে যায় তিন তালাক প্রশ্নে ওদের অবস্থান থেকে। একদিকে কেন্দ্র যখন মহিলাদের জীবনযাত্রা উন্নত ও সহজ করার চেষ্টা করছে, তখন অন্যরা মহিলাদের, বিশেষত মুসলিম মহিলাদের বিপন্ন করে তুলছে। কোটি কোটি মুসলিম মহিলা সবসময় তিন তালাক নিষিদ্ধ করার দাবি করেছেন, যেমনটি হয়েছে ইসলামিক দেশগুলিতেও। খবরের কাগজে পড়লাম কংগ্রেস সভাপতি বলেছেন, কংগ্রেস মুসলিমদের পার্টি। গত দুদিন ধরে এনিয়ে অনেক আলোচনা, কথাবার্তাও হচ্ছে। ফলে মনমোহন সিংহ যখন বলেছিলেন, প্রাকৃতিক সম্পত্তির ওপর মুসলিমদের মালিকানা সবার আগে, তখন অবাক হইনি। কিন্তু কংগ্রেসকে প্রশ্ন করতে চাই, ওরা কি শুধুই মুসলিমদের পুরুষদের দল? সামনেই বসছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। রাজ্যসভায় তাত্ক্ষনিক তিন তালাক বিরোধী বিলটি পাশ করাতে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার উঠেপড়ে চেষ্টা করছে বলে খবর। সেই প্রেক্ষাপটেই কংগ্রেসকে এ নিয়ে কাঠগড়ায় তুললেন মোদী। বিলটি ইতিমধ্যেই লোকসভার অনুমোদন পেয়েছে। বিরোধীদের একাংশের আপত্তিতে রাজ্যসভায় থমকে রয়েছে বিলটি। প্রধানমন্ত্রী বলেন, মুসলিম মেয়েরা মর্যাদা পাবেন, তাঁদের অধিকার সুরক্ষিত থাকবে, এমন কোনও জায়গা আছে কি? ওরা সংসদে তিন তালাক বিলটা আটকে দিয়েছে, সংসদ চালাতে দিচ্ছে না। এই পরিবারতান্ত্রিক দলগুলি মোদীকে হটাতে পরিশ্রম করছে। আমি ওদের বলব, সংসদের অধিবেশন বসতে এখনও ৪-৫ দিন দেরি আছে। এই কদিনে তালাক, হালালায় ক্ষতিগ্রস্ত মেয়েদের কাছে যান, জানুন, ওরা কেমন আছে, তারপর সংসদে আপনাদের মতামত দিন। এদিন প্রধানমন্ত্রী আজমগড় আসেন ৩৪০কিমি দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। ওই এক্সপ্রেসওয়ে লখনউয়ের সঙ্গে জুড়বে গাজিপুরকে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget