এক্সপ্লোর

জয়ের মুহূর্তে হিমা দাসের স্বদেশপ্রেম নাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকেও, টুইটারে ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ মোদী

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার সর্বত্র এখন অসম থেকে আসা লড়াকু মেয়ে হিমা দাসের জয়জয়কার। ধানক্ষেত থেকে দৌড় শুরু করে অতি সাধারণ এবং প্রতিকূল জীবনের মধ্যে দিয়ে গিয়ে ফিনল্যান্ডে অনুষ্ঠিত হওয়া আইএএএফ ওয়ার্ল্ড আন্ডার-২০ চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪০০ মিটার দৌড়ে  প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন হিমা। সেই জয়ের মুহূর্তে হিমা যেভাবে দেশকে সম্মান জানিয়েছেন, তাঁর দেশাত্মবোধ নাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তিনি টুইট করে সেই জয়ের মুহূর্তের ভিডিওটি পোস্ট  করে লেখেন, এমন মুহূর্ত কখনও ভোলা যাবে না। জেতার ঠিক পরেই হিমা যেভাবে তেরঙ্গা পতাকা খোঁজেন এবং দেশের জাতীয় সঙ্গীত চলার সময় আবেগপ্রবণ হয়ে যান, সেটা সত্যিই প্রশংসনীয়, মন্তব্য মোদীর। এই মুহূর্ত দেখার পর কোন ভারতীয় কাঁদবেন না, প্রশ্ন প্রধানমন্ত্রীর। টুইটারে হিমার সেই জয়ের মুহূর্তের ভিডিও... এদিকে প্রত্যেক দেশবাসীকে শুক্রবার কৃতজ্ঞতা জানিয়েছেন হিমা তাঁকে শুভেচ্ছা জানানোর জন্যে। হিমা নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সকল সদস্যকে। প্রত্যেকের ভালবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদই আজ তাঁকে এখানে পৌঁছে দিয়েছে। আগামী দিনেও তাঁকে এভাবেই যেন তাঁরা ভালবাসা দেন, যাতে তিনি ভারতের মুখে আরও উজ্জ্বল করতে পারেন। মেয়েদের ৪০০ মিটারের রেসের চূড়ান্ত পর্বে মাত্র ৫১.৪৬ সেকেন্ডে নিজের দৌড় শেষ করে শীর্ষ স্থান ছিনিয়ে নেন হিমা। হিমাকে ক্রীড়া দুনিয়া থেকে শুভেচ্ছা জানিয়েছেন, ক্রিকেটার রোহিত শর্মা, ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, হকি দলের প্রাক্তন অধিনায়ক বীরেন  রাসকুইনহা এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য বীরেন্দ্র সহবাগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget