এক্সপ্লোর

অনাহারে তিন বাঙালি শিশুকন্যার মৃত্যু: প্রধানমন্ত্রীর মধ্যে কোনও হেলদোল নেই, মোদীকে নিশানা কংগ্রেসের

নয়াদিল্লি: নয়াদিল্লিতে অনাহারে তিন বাঙালি শিশুকন্যার মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করল কংগ্রেস। এআইসিসি সাধারণ সম্পাদক হরিশ রাওয়াত অভিযোগ করেন, জাতীয় নাগরিক রেজিস্টার (এনআরসি)-কে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করছে বিজেপি।

তিনি বলেন, আগে ঝাড়খণ্ড বা ছত্তিশগড়ের প্রত্যন্ত এলাকায় অপুষ্টি বা অনাহারে মৃত্যু হতো বলে জানা যেত। কিন্তু, এখন প্রধানমন্ত্রীর নাকের ডগায় খোদ রাজধানীতে তিন শিশুর মৃত্যু হল। তা সত্ত্বেও, প্রধানমন্ত্রীর মধ্যে কোনও হেলদোল নেই।

অসমের ভারপ্রাপ্ত নেতার সদ্য দায়িত্ব পাওয়া রাওয়াতের আরও অভিযোগ, বিজেপির কাছে সব ইস্যুই ভোটকেন্দ্রিক। তিনি বলেন, বিভাজনকারী উদ্দেশ্যের জন্য বিজেপি এনআরসি-কে ব্যবহার করছে। অনেকেই আশঙ্কা করছেন, রাজনৈতিক কারণে কিছু সত্যিকারের ভারতীয় নাগরিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

রাওয়াত জানান, সত্যিকারের ভারতীয় নাগরিকদের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে, তার জন্য হেল্পলাইন চালু করবে কংগ্রেস। সেখানে, বাদ পড়া নাগরিকদের নাম নথিভুক্তিকরণে সহায়তা দেবে দল। তিনি যোগ করেন, আবেদনকারীদের আইনি সহায়তার জন্য বিশিষ্ট আইনজীবীদের নিয়ে একটি প্যানেলও তৈরি করা হবে।

রাওয়াত জানান, সম্প্রতি লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলাকালীন রাহুল গাঁধী মোদী সরকারের ব্যর্থতাগুলি তুলে ধরেন। একইসঙ্গে, আগামীবছর সাধারণ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট গড়ে তোলারও আহ্বান জানান। প্রসঙ্গত, গত ২৪ তারিখ, অনাহারে দিল্লিতে তিন বাঙালি শিশুকন্যার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

BJP News: 'ভারত-বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ঘুরে যেতে হবে'। বললেন শমীক
Arjun Singh: 'CPM ভাবছে আমরা ওদের অত্যাচারকে ভুলে গেছি', বললেন অর্জুন সিংহ | ABP Ananda Live
BJP News :প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের
PM Narendra Modi:
Chok Bhanga 6ta: ধর্মতলায় নিট-বিক্ষোভে অশান্তির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget