এক্সপ্লোর

সামনে ভোট, আগামীকাল গুজরাত যাচ্ছেন মোদী, একাধিক প্রকল্পের উদ্বোধন

আমদাবাদ: আগামীকাল গুজরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ মাসে এ নিয়ে তাঁর তৃতীয় গুজরাত সফর। ভাবনগর ও ভডোদরা জেলায় বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সামনেই গুজরাত বিধানসভা ভোট। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না বিজয় রূপানি সরকার। বিজেপির তারকা প্রচারক ও প্রধান আকর্ষণ নরেন্দ্র মোদীকে বারবার আমন্ত্রণ করছে তারা। মোদী কাল প্রথমে ৬১৫ কোটি টাকার ভাবনগরের ঘোঘা ও ভারুচের দহেজের মধ্যে ফেরি পরিষেবার প্রথম পর্বের উদ্বোধন করবেন। এর ফলে স্থলপথে এই দুই শহরের ৩১০ কিলোমিটার দূরত্ব জলপথে কমে দাঁড়াবে মাত্র ৩০ কিলোমিটার। এই ফেরি পরিষেবাকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তাঁর স্বপ্নের প্রকল্প বলে ব্যাখ্যা করেছেন। ঘোঘায় বক্তৃতা দেওয়ার পর প্রধানমন্ত্রী সদ্য উদ্বোধন হওয়া ফেরি পরিষেবা ব্যবহার করে চলে যাবেন দহেজে। সেখান থেকে রওনা দেবেন ভডোদরার দিকে। সেখানে ১,১৪০ কোটি টাকা মূল্যের ৮টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ভডোদরা পুর কমিশনার জানিয়েছেন, স্থানীয় বাডামাডি গার্ডেনে ১০০ কোটি টাকার একটি সিটি কম্যান্ড ও কন্ট্রোল সেন্টার জনগণের উদ্দেশে খুলে দেওয়া হবে। এছাড়া হবে ১২৫ কোটি টাকার জনমহল সিটি ট্রান্সপোর্ট হাব ও মাল্টি লেভেল পার্কিং। থাকছে একটি ১৬০ কোটি টাকা মূল্যের মাল্টি মডেল সিটি ট্রান্সপোর্ট হাব ও ২৬৭ কোটি টাকার ওয়েস্ট টু এনার্জি প্রসেসিং প্ল্যান্ট। পাশাপাশি একটি ১৬৬ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ২৬৫ টাকা মূল্যের দুটি উড়ালপুলের উদ্বোধন করবেন তিনি। তালিকায় রয়েছে ৫৫ কোটি মূল্যের ডিয়ার সাফারি পার্ক ও ৬ কোটি টাকার পশু হাসপাতাল। ২০১৪-র লোকসভা ভোটে মোদী ভডোদরা থেকে দাঁড়িয়েছিলেন। এখান থেকে রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget