এক্সপ্লোর

মাঝ আকাশে বিমান থেকে বাড়ির ওপর মলত্যাগ! খতিয়ে দেখতে নির্দেশ পরিবেশ আদালতের

নয়াদিল্লি: ধরুন আপনি নীচে দাঁড়িয়ে রয়েছেন। আচমকা, ওপরে বিমান থেকে আপনার মাথায় এসে পড়ল একতাল মল! এমন ঘটনা অভাবনীয় হলেও অবাস্তব নয়। আর তার প্রমাণও মিলেছে। এক প্রাক্তন সেনা অফিসার সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন, ওপর দিয়ে যাওয়ার সময় বিমান থেকে মল এসে পড়েছে তাঁর বাড়ির ছাদে। জানা গিয়েছে, ওই প্রাক্তন সেনা আধিকারিকের বাড়ি ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই। তাঁর বাড়ি গিয়ে অভিযোগ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সতবন্ত সিংহ দাহিয়া ওই বেসরকারি বিমান সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছেন। বাসিন্দাদের স্বাস্থ্যের ক্ষতি হয়েছে জানিয়ে তিনি ওই বিমান সংস্থার বিরুদ্ধে বিপুল জরিমানার দাবি করেন। তাঁর মতে, এটি স্বচ্ছ ভারত অভিযান-এর পরিপন্থী। সেনা আধিকারিকের অভিযোগ পেয়ে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়ে পরিবেশ আদালত জানিয়েছে, একজন ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে ওই সতবন্তের বাড়ির দেওয়াল থেকে নমুনা সংগ্রহ করতে হবে। আদালতের নির্দেশ, যদি দেখা যায় ওই নমুনাটি সত্যিই মানুষের মল, তাহলে সেই সংক্রান্ত রিপোর্ট ট্রাইব্যুনালের সামনে পেশ করতে বলেছে আদালত। পরিবেশ আদালতের চেয়ারম্যান বিচারপতি স্বতন্তর কুমারের নেতৃত্বে একটি বেঞ্চ একইসঙ্গে পরিবেশ, বন এবং অসামরিক বিমান চলাচল মন্ত্রককে নোটিশ পাঠিয়েছে। সাধারণত, যাত্রীদের মল একটি বিশেষ ট্যাঙ্কে জমা রাখার ব্যবস্থা রয়েছে প্রত্যেক বিমানে। বিমানবন্দরে সেগুলি সাফ করেন গ্রাউন্ড স্টাফ। যদিও, আকাশে থাকা অবস্থায় বিমান থেকে মলমূত্র বের হওয়ার ঘটনা যে একেবারে নজিরবিহীন নয়, তাও স্বীকার করে বিমান সংস্থাগুলি।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget