এক্সপ্লোর

তেলঙ্গানায় বিনা পয়সায় থাকা খাওয়া, পড়াশোনার লোভ দেখিয়ে ইসলামে ধর্মান্তরণ গরিব বাচ্চাদের, গ্রেফতার ৯, সরকারের জবাব তলব বিজেপির

হায়দরাবাদ: নিখরচায় পড়াশোনা, খাওয়াদাওয়া, আশ্রয় দেওয়ার লোভ দেখিয়ে গরিব ঘরের বাচ্চাদের ইসলামে ধর্মান্তরিত করার অভিযোগে সরগরম তেলঙ্গানা। দশজন অভিযুক্তের মধ্যে ৯ জনকে এ ব্যাপারে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আছে মূল অভিযুক্ত মহম্মদ সিদ্দিকি ওরফে সত্যনারায়ণ। পুলিশ সূত্রের খবর, ভদ্রাচলম, মেহবুবনগর, খাম্মাম, ওয়ারাঙ্গলের প্রত্যন্ত গ্রাম, গ্রামাঞ্চলের বাবা-মায়েদের টোপ দিয়ে সিদ্দিকি, তার সঙ্গীরা বোঝাত, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা, থাকাখাওয়ার সুযোগ পাবে, কোনও পয়সা লাগবে না। এসিপি (মালকাজগিরি) জি সন্দীপ বলেন, ওরা বাচ্চাদের ইসলামে ধর্মান্তরিত করত, যদিও নাম বদল করত না। ওদের উর্দু, আরবি পড়ানো হত। যত বেশি সম্ভব বাচ্চার ধর্ম বদল করা লক্ষ্য ছিল ওদের। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অভিযোগ পাওয়ার পর মৌলা এলাকার একটি স্বীকৃতিহীন স্কুল থেকে সাতটি মেয়ে সহ ৪ থেকে ১৫ বছর বয়সি ১৭ টি বাচ্চাকে উদ্ধার করে পুলিশ। ওদের ধর্মান্তরিত করা হয়েছে। সেখান থেকে ইসলামি প্রচারপত্রও উদ্ধার হয়। সিদ্দিকি নিজেও ২০০৩-২০০৪ সালে ধর্ম বদলে ইসলাম গ্রহণ করে, ওয়ারাঙ্গলে পিস অরফ্যান সোসাইটি নামে একটি সংস্থা খোলে, গত বছর থেকে হায়দরাবাদে একটি আবাসিক স্কুলও চালানো শুরু করে বলে জানান এসিপি। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ (ধর্মের ভিত্তিতে গোষ্ঠী বিভাজন তৈরি ), ৩৬৩ (অপহরণ) , ৩৪২ ( অন্যায় ভাবে আটকে রাখা) ধারা ও তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনের নানা ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা বিদেশ থেকে অর্থ পেত বলেও জানান এসিপি। এদিকে বিজেপি এ নিয়ে শাসক দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি পরিচালিত রাজ্য সরকারের কাছে এহেন ধর্মান্তকরণ রুখতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানতে চেয়েছে। স্বীকৃতিহীন হোম, অনাথ আশ্রমের কারবার বন্ধ করা সুনিশ্চিত করতে সরকার কী করছে, তাও জানানোর দাবি করেছে বিরোধী দলটি। তেলঙ্গানা বিজেপি বলেছে, এ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে রাজ্যকে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget