এক্সপ্লোর

এনডিএ-র ‘সম্পদ’ মোদির ভাবমূর্তি নষ্ট করবে কারকারে সম্পর্কে প্রজ্ঞার মন্তব্য, বলল শিবসেনা

শিবসেনা বলেছে, তারা কারকারে সম্পর্কে প্রজ্ঞার মন্তব্য সমর্থন না করলেও মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্তের সময় তাঁর পক্ষ নিয়েছিল। উদ্ধব ঠাকরের দল বলেছে, হিন্দুদের অপমান করা উচিত নয়, ‘হিন্দু সন্ত্রাসবাদ’ কথাটায় গুরুত্ব দেওয়া চলবে না, এটাই আমাদের নীতি।

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ-র ‘সম্পদ’। কিন্তু তাঁর ভাবমূর্তি নষ্ট করবে শহিদ সন্ত্রাস দমন স্কোয়াড (এটিএস) প্রধান হেমন্ত কারকারে সম্পর্কে মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের বিতর্কিত মন্তব্য। মোদি যেখানে জাতীয়তাবাদ সম্পর্কে দেশবাসীর শ্রদ্ধাবোধ জাগাতে সেনা জওয়ানদের অবদান, বলিদানের উল্লেখ করে থাকেন, সেখানে ‘শহিদদের অবদানকে দেশবিরোধী বলাটা তাঁর ইমেজের ক্ষতি করবে’ বলে দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে বলেছে শিবসেনা। সম্প্রতি ভোপাল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট পাওয়া স্বাধ্বী প্রজ্ঞা দাবি করেন, তাঁকে ‘নির্যাতন করায়’ তাঁর দেওয়া ‘অভিশাপে’ই ২৬/১১র মুম্বই হামলায় মরতে হয় কারকারেকে। শিবসেনা বলেছে, তারা কারকারে সম্পর্কে প্রজ্ঞার মন্তব্য সমর্থন না করলেও মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্তের সময় তাঁর পক্ষ নিয়েছিল। উদ্ধব ঠাকরের দল বলেছে, হিন্দুদের অপমান করা উচিত নয়, ‘হিন্দু সন্ত্রাসবাদ’ কথাটায় গুরুত্ব দেওয়া চলবে না, এটাই আমাদের নীতি। আমরা তখন রাজনৈতিক চাপে তদন্ত হচ্ছে বলে জানিয়েছিলাম, একমাত্র ‘সামনা’-ই খোলাখুলি প্রজ্ঞা ও (মামলার অপর অভিযুক্ত) লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতকে সমর্থন করেছিল, তাঁদের পক্ষে লড়েছিল। কারকারে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বুলেট বুক পেতে নিয়ে দেশের জন্য প্রাণ দেন, পরে তাঁকে মরণোত্তর অশোক চক্র দেওয়া হয় বলেও উল্লেখ করেছে শিবসেনা। বলেছে, এমন একজনকে দেশবিরোধী বলা নিন্দনীয়, দেশের সব শহিদের অপমান। এদিকে লোকসভা নির্বাচনে রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখে অসংসদীয় কথাবার্তা প্রসঙ্গে শিবসেনা বলেছে, কাকে রাখবেন, কাকে ফেলে দেবেন, সেটা ঠিক করবেন জনগণ। কেউ যেন এটা ধরে না নেন যে, মানুষকে তারা পকেটে পুরে রেখেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget