এক্সপ্লোর

১৯৮৪ ও ভাগলপুর হিংসার প্রসঙ্গ উল্লেখ করে জাভড়েকরের দাবি, কংগ্রেস ঘোরতর সাম্প্রদায়িক দল

  নয়াদিল্লি: কংগ্রেস ‘মুসলিমদের পার্টি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এমন মন্তব্য করেছেন বলে বিশেষ কিছু মহলে দাবি করা হচ্ছে। যদিও কংগ্রেস সরাসরি এই খবর খারিজ করে দিয়েছে। কিন্তু সেই মন্তব্য নিয়েই এবার কংগ্রেস সভাপতিকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সাংবাদিক বৈঠকে জাভড়েকরের অভিযোগ, কংগ্রেস ঘোরতর সাম্প্রদায়িক পার্টি। এই দলই ১৯৮৪-তে শিখদের এবং ভাগলপুরে মুসলিমদের হত্যা করেছে। কংগ্রেসের তোষণের রাজনীতি দেশের বড় ক্ষতি করেছে। জাভড়েকর বলেছেন, ‘১৯৮৪-র নরসংহারই হোক, ভাগলপুর দাঙ্গাই হোক বা শাহবানুর ঘটনা, কংগ্রেস সবক্ষেত্রেই সাম্প্রদায়িক ভাবনাচিন্তার কাছে আত্মসমর্পণ করেছে এবং সংবিধানেরও বদল ঘটিয়েছে। এর থেকে স্পষ্ট, কংগ্রেস একটি ঘোরতর সাম্প্রদায়িক দল’। উল্লেখ্য, রাহুল কংগ্রেসকে মুসলিমদের পার্টি বলেছেন বলে যে খবর রটেছে, তা সরাসরি খারিজ করে দিয়েছে দল। কিন্তু এ নিয়ে কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নাদিম জাভেদের বিবৃতির পর ফের রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে। নাদিম জাভেদ বলেছেন, ‘কংগ্রেস মুসলিমদের দল, কেননা তারা দুর্বল। এতে ভুলটা কোথায়। সাচ্চার কমিটির রিপোর্টের কথা কি আমরা ভুলে গিয়েছি। ওই রিপোর্টে বলা হয়েছিল, মুসলিমদের অবস্থা দলিতদের থেকেও খারাপ। দেশের অগ্রগতি কোনও একটি গোষ্ঠীর অগ্রগতির ভিত্তিতে হতে পারে না। দেশকে সুপারপাওয়ার হতে হলে এবং দুনিয়ার উন্নত দেশগুলির সমান হয়ে উঠতে দুর্বল গোষ্ঠীগুলির কথাও বলতে হবে। আমাদের মুসলিমদের ইস্যুগুলি ওঠাতে হবে’। নাদিম জাভেদ বলেছেন, কংগ্রেস বরাবরই সমাজের দুর্বল অংশের দল।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget