এক্সপ্লোর

যখন মনমোহন বলেছিলেন যে, ‘প্রধানমন্ত্রী পদের জন্য প্রণব মুখোপাধ্যায় আমার চেয়ে বেশি যোগ্য ছিলেন’

স্বাধীনতার পর প্রণব মুখোপাধ্যায় দেশের অগ্রগন্য রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন অন্যতম। তাঁর রাজনৈতিক প্রতিভা ও যোগ্যতা সবাই স্বীকার করতেন। সমস্ত রাজনৈতিক দলের কাছেই তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র।

নয়াদিল্লি: স্বাধীনতার পর প্রণব মুখোপাধ্যায় দেশের অগ্রগন্য রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন অন্যতম। তাঁর রাজনৈতিক প্রতিভা ও যোগ্যতা সবাই স্বীকার করতেন। সমস্ত রাজনৈতিক দলের কাছেই তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন একবার সবাইকে চমকে দিয়ে অকপটভাবে জানিয়েছিলেন যে, ২০০৪-এ সনিয়া গাঁধী তাঁকে প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন। কিন্তু ওই পদের জন্য সবচেয়ে যোগ্য ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের লেখা দ্য কোয়ালিশন ইয়ার্স ১৯৯৬-২০১২ গ্রন্থের প্রকাশ অনুষ্ঠানে ওই মন্তব্য করেছিলেন মনমোহন। মনমোহন স্বীকার করে নিয়েছিলেন যে, এ ব্যাপারে তাঁর কাছে অন্য কোনও বিকল্প ছিল না। এ কথা প্রণব মুখোপাধ্যায় জানেন। তিনি বলেছিলেন, আমি ঘটনাক্রমে রাজনীতিতে এসেছি, আর প্রণববাবু নিজের ইচ্ছেয়... ২০০৪-এ সনিয়াজী যখন আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন, তখন আমি জানতাম প্রণবজী আমার থেকে অনেক বেশি যোগ্য। কিন্তু আমার এ ব্যাপারে অন্য কোনও বিকল্প ছিল না। প্রণব মুখোপাধ্যায় যদি এমন ভাবেন যে, তাঁরই প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, তাহলে এই ভাবনায় ভুল কিছু ছিল না। উল্লেখ্য, ২০০৪-এ যখন কেন্দ্রে ইউপিএ সরকার গঠন হয়েছিল, তখন কংগ্রেসের সবচেয়ে প্রবীণ ও অভিজ্ঞ নেতা হিসেবে প্রধানমন্ত্রী পদের দাবিদার ছিলেন প্রণব মুখোপাধ্যায়। মনে করা হয়, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী রাজীব গাঁধীর সময় থেকে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে প্রণব মুখোপাধ্যায়ের পরিবর্তে মনমোহন সিংহকে প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নেন। এরপর প্রণব মুখোপাধ্যায় ও সনিয়া গাঁধীর সম্পর্কের ওঠা-পড়া সবারই জানা। ৮৪ বছর বয়সে সোমবার প্রয়াত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget