এক্সপ্লোর

আদালত অবমাননা মামলা: ভূষণকে সতর্ক করে ছেড়ে দেওয়ার পরামর্শ অ্যাটর্নি জেনারেলের, জবাব আগের চেয়ে অবমাননাকর, বলল সুপ্রিম কোর্ট

আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল সুপ্রিম কোর্টে বলেছেন, সতর্ক করে ছেড়ে দেওয়া হোক ভূষণকে। এ ব্যাপারে বিচারপতি বলেছেন, ভূষণ যে জবাব দিয়েছেন, তা আগের চেয়েও অপমানজনক।

নয়াদিল্লি: আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল সুপ্রিম কোর্টে বলেছেন, সতর্ক করে ছেড়ে দেওয়া হোক ভূষণকে। এ ব্যাপারে বিচারপতি বলেছেন, ভূষণ যে জবাব দিয়েছেন, তা আগের চেয়েও অপমানজনক। উল্লেখ্য, প্রশান্ত ভূষণকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে অবস্থান পুনর্বিবেচনার জন্য ২৪ অগাস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আদালত জানিয়েছিল, এর মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে ২৫ অগাস্ট তাঁর সাজা ঘোষণা করা হবে। সাজা নিয়ে এদিনের শুনানির আগে ভূষণ এক লিখিত বয়ান জমা দিয়েছেন এবং নিজের ট্যুইটে যা বলেছেন, তা থেকে পিছু হঠবেন না। এই পরিস্থিতি সব কিছু সু্প্রিম কোর্টের ওপর নির্ভর করছে। ‘ক্ষমা চাইলে বা পিছু হটলে, বিবেকের সঙ্গে অবমাননা হবে’, অবস্থানে অনড় প্রশান্ত ভূষণ এদিন শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালকে বলেন, আপনিই বলুন সাজা দিতে হলে তা কী ধরনের হবে? এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, ভবিষ্যতে এ ধরনের বিবৃতি যেন না দেন, সে বিষয়ে সতর্ক করে দেওয়া হোক। এরপর বিচারপতি বলেন, আমরা জানি, বিশ্বে কোনও কিছু সম্পূর্ণ নয়। ভুল সবারই হয়। কিন্তু ভুল করলে তা বোঝা দরকার। আমরা এক সুযোগ তাঁকে দিয়েছি। কিন্তু তিনি বলেছেন, ক্ষমা চাইবেন না।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget