এক্সপ্লোর

‘এ কেমন কোয়ারেন্টিন’! বিহারের ঘরমুখী শ্রমিকদের আটকে রাখার ভিডিও ট্যুইট করে নীতীশের পদত্যাগ দাবি প্রশান্ত কিশোরের

করোনাভাইরাসের মোকাবিলায় ২১ দিনের লকডাউনের জেরে দেশের বিভিন্ন শহর থেকে শ্রমিকদের গ্রামে ফেরার ঢল নেমেছে। পরিবহণ ব্যবস্থা বন্ধ থাকায় গ্রামে ফিরতে তীব্র সমস্যার মুখে পড়েছেন তাঁরা।

পটনা: করোনাভাইরাসের মোকাবিলায় ২১ দিনের লকডাউনের জেরে দেশের বিভিন্ন শহর থেকে শ্রমিকদের গ্রামে ফেরার ঢল নেমেছে। পরিবহণ ব্যবস্থা বন্ধ থাকায় গ্রামে ফিরতে তীব্র সমস্যার মুখে পড়েছেন তাঁরা। অনেকেই মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তাঁদের এই অসহায় অবস্থা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এরইমধ্যে বিহারের শ্রমিকের একাংশের দুরবস্থা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন জেডি-ইউ নেতা প্রশান্ত কিশোর। একটি ভিডিও শেয়ার করে ট্যুইটে নীতীশের পদত্যাগও দাবি করেছেন তিনি। যে ভিডিও প্রশান্ত ট্যুইট করেছেন, সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ফিরে আসা শ্রমিকদের আটক থাকতে দেখা গিয়েছে। বিহার রাজ্যরাজনীতিতে একটা সময় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন প্রশান্ত কিশোর। নীতীশের দল জেডি-ইউ-র সহ সভাপতি ছিলেন ভোট-কৌশলী প্রশান্ত। সেই প্রশান্ত এবার নীতীশ সরকারের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন। তিনি বলেছেন, করোনা সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে সরকারি চেষ্টার একটা ভয়াবহ ছবি। প্রচুর সমস্যা ও কষ্ট সহ্য করে দেশের বিভিন্ন অংশ থেকে বিহারে পৌঁছনো গরিব মানুষদের জন্য নীতীশ কুমারের সোশ্যাল ডিসট্যান্স ও কোয়ারেন্টিন ব্যবস্থা হৃদয়বিদারক।
প্রশান্তর শেয়ার করা ভিডিওতে, বেশ কয়েকজন এক জায়গায় বন্দি অবস্থায় দেখা গিয়েছে। তাঁদের মধ্যে একজন বাইরে বেরিয়ে আসার কাতর আর্জি জানাচ্ছেন। ওই ব্যক্তি বলছেন, তিনি আমেদাবাদ থেকে এসেছেন। তিনি সিওয়ান যাবেন। ওই ব্যক্তি ছাড়াও ভিডিও আরও কয়েকজনকে বাইরে বেরোতে দেওয়ার আর্জি জানাতে দেখা গিয়েছে। এই ভিডিও শেয়ার করে প্রশান্ত নীতীশের পদত্যাগ দাবি করেছেন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে প্রশান্তকে জেডি-ইউ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই নীতীশকে ধারাবাহিকভাবে আক্রমণ করছেন প্রশান্ত।

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget