এক্সপ্লোর

৮ ফেব্র্রুয়ারি ভালবেসে ইভিএমে বোতাম টিপুন! দিল্লি ভোট নিয়ে অমিত শাহকে ট্যুইটে পাল্টা প্রশান্ত কিশোরের?

প্রসঙ্গত, জেডি (ইউ) বিজেপির শরিক, সিএএ-কে তারা সমর্থন করছে। কিন্তু প্রকাশ্যে এই আইনের বিরোধিতা করেছেন কিশোর। আগেও তিনি সিএএ নিয়ে শাহকে কটাক্ষ করেছেন, যাতে জেডি(ইউ)-তে অশান্তি হচ্ছে।

নয়াদিল্লি: প্রশান্ত কিশোরের ট্যুইট ঘিরে জল্পনা। তা অমিত শাহের গতকালের বক্তব্যের পাল্টা কিনা, সেই প্রশ্নই উঠছে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি বিধানসভা ভোটের প্রচারে শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী অবস্থান, বিক্ষোভকে কটাক্ষ করে মন্তব্য করেন, দিল্লির ভোটে ভোটাররা এমন ক্রোধে ইভিএমে বোতাম টিপুন, যার কারেন্ট অর্থাত্ ভোটের ফল শাহিনবাগেও টের পাওয়া যায়। পরদিনই জেডি (ইউ) শীর্ষনেতা কিশোর কারও নাম না করে হিন্দিতে ট্যুইট করেন, এত আস্তে, কোমল ভাবে আঘাত করা উচিত যাতে সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি না মার খায়! মনে করা হচ্ছে, ট্যুইটে শাহকেই পরোক্ষে বিঁধলেন তিনি। সিএএ-বিরোধী আন্দোলন, শাহিনবাগের মহিলাদের ধরনায় রাজধানীর রাজনীতিতে আলোড়ন চলছে। সেই প্রেক্ষাপটে দিল্লির ভাগ্য নির্ধারণ হবে ৮ ফেব্রুয়ারি। ভালবাসা দিয়েই দিল্লিতে ইভিএমে মানুষ বোতাম টিপবেন বলে মন্তব্য করেছেন কিশোর। প্রসঙ্গত, জেডি (ইউ) বিজেপির শরিক, সিএএ-কে তারা সমর্থন করছে। কিন্তু প্রকাশ্যে এই আইনের বিরোধিতা করেছেন কিশোর। আগেও তিনি সিএএ নিয়ে শাহকে কটাক্ষ করেছেন, যাতে জেডি(ইউ)-তে অশান্তি হচ্ছে। শরিকি নেতার বক্তব্যে ক্ষুব্ধ বিজেপিও। দলের ভিতরে কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠলেও জেডি (ইউ) সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তা খারিজ করেছেন। কিশোরের কনসালটেন্সি ফার্ম আই-প্যাক দিল্লি বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিবালের আমআদমি পার্টি (আপ)কে জেতানোর প্রচার-কৌশল রচনার দায়িত্ব নিয়েছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে শাহিনবাগে মাসখানেকের বেশি চলছে সিএএ প্রত্য়াহারের দাবিতে মহিলাদের অবস্থান কর্মসূচি। বিজেপি নেতাদের দাবি, দিনরাত ওখানে যে মহিলা, পুরুষরা পড়ে আছে, তাদের পয়সা দিচ্ছে কংগ্রেস ও আরও কিছু বিরোধী দল। কপিল মিশ্রের মতো কোনও কোনও বিজেপি নেতার অভিযোগ, শাহিনবাগ আন্দোলনে পাকিস্তানের মদতপুষ্ট গোষ্ঠীরা ঢুকে পড়েছে, ফলে দেশের নিরাপত্তার সামনে বিপদ খাড়া হয়েছে। সেই প্রেক্ষাপটেই শাহ একই ভাষ্য হাজির করে বলেন, ৮ ফেব্রুয়ারি বিজেপির ঝুলিতে আপনার ভোট পড়লে দলের প্রার্থীর জয়ের পাশাপাশি দেশ, রাজধানী সুরক্ষিত হবে, শাহিনবাগের মতো ঘটনা রোধ করা যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget