এক্সপ্লোর

নিশানায় তাজমহল, হুঁশিয়ারি ইসলামিক স্টেট-পন্থী গোষ্ঠীর

নয়াদিল্লি: তাজমহল তাদের নিশানায় রয়েছে, হামলা চালানো হতে পারে ভারতের অন্যত্রও। এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসলামিক স্টেট ঘেঁষা মিডিয়া গোষ্ঠীর অ্যাপে। আহওয়াল উম্মত মিডিয়া সেন্টার নামে গোষ্ঠীটি তাজমহলের ছবি সহ একটি গ্র্যাফিক প্রকাশ করেছে। তাতে যুদ্ধের পোশাক করা এক জঙ্গির ছবি রয়েছে।  ওয়েবে জেহাদি কার্যকলাপের ওপর নজরদারি চালানো সাইট  ইন্টেলিজেন্স গ্রুপ-এর খবর,  কালো হেডগিয়ার পরে  থাকা জঙ্গির হাতে রয়েছে অ্যাসল্ট রাইফেল, রকেট চালিত গ্রেনেড। সে দাঁড়িয়ে আছে আগ্রার প্রেমের সৌধের কাছে। গ্রাফিকে ইনসেটেও তাজমহলের আরেকটি ছবি রয়েছে। তার নীচে লেখা, নিউ টার্গেট অর্থাত নতুন নিশানা। রয়েছে একটি ভ্যানের ছবিও, সঙ্গে আরবিতে লেখা 'আগ্রা ইস্তিহাদি' (আগ্রায় শহিদ হওয়ার প্রতীক্ষায়)। এসব থেকেই তাজমহলে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। ভারতে আই-এস পন্থী কোনও গোষ্ঠীর হামলার হুমকি এই প্রথম নয়। গত ৮ মার্চ লখনউয়ে সন্দেহভাজন সন্ত্রাসবাদী সইফুল্লা পুলিশের হাতে খতম হওয়ার পর টেলিগ্রামে ভারতে  নাশকতার ডাক দেয় আরেকটি আইএস-পন্থী চ্যানেল। সইফুল্লার ছবি দিয়ে তাকে 'ভারত থেকে খলিফার সেনা' আখ্যাও দেয় তারা। ভারতীয় নিরাপত্তা অফিসাররা এখনও সইফুল্লার সঙ্গে আইএসের সরাসরি যোগাযোগের প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন। তাঁরা দেখেছেন, টেলিগ্রাম চ্যানেলে দেখানো সইফুল্লার ছবিটি উত্তরপ্রদেশ পুলিশ যে ছবিটি প্রকাশ করেছে, সেটিই। সে নিহত হওয়ার আগে তার যে ছবি গোষ্ঠীটি জোগাড় করে, সেই ছবি নয় এটি। সইফুল্লা নিজে থেকেই উগ্র মৌলবাদী হয়ে উঠেছিল বলে জানিয়েছে তারা। প্রসঙ্গত, নিরাপত্তা সংস্থাগুলির হিসাব, এপর্যন্ত ইসলামিক স্টেটে যোগ দিয়েছে ৭৫ জন ভারতীয়। এদের মধ্যে আছে ভারতের সেই ৪৫ জন, যাদের বেশিরভাগই মহারাষ্ট্র, কেরল ও কর্নাটকের ছেলে, বাকিরা বিদেশে বসবাসকারী ভারতীয়।  পাশাপাশি ভারত থেকে ইসলামিক স্টেটের দখলে থাকা এলাকায় ঢুকতে  গিয়ে ধরা পড়ে  আরও ৩৭ জন। ইন্টারনেট ও মেসেজ অ্যাপের মাধ্যমে এ দেশের যুবকদের মৌলবাদের খপ্পরে পড়া রুখতে জোরদার চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা এজেন্সিগুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget