এক্সপ্লোর

মোদী সরকার শিল্পপতিদের ঋণ মকুব করেছে? প্রমাণ করুন, রাহুলকে পাল্টা অমিত শাহ

হুমনাবাদ (কর্ণাটক): নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে শিল্পপতিদের ঋণ মকুব করার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে পাল্টা আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর চ্যালেঞ্জ, শিল্পপতিদের ঋণ মকুব করা হয়েছে এমন কোনও নথি থাকলে সেটা প্রকাশ করুন রাহুল। তিনদিনের কর্ণাটক সফরে গিয়েছেন বিজেপি সভাপতি। উত্তর কর্ণাটকের বিদার, কালাবুরাগি ও ইয়াদগিরি জেলায় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। আজ বিদারের হুমনাবাদে তিনি রাহুলকে আক্রমণ করে বলেছেন, ‘আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, কংগ্রেস সভাপতি বারবার বলছেন শিল্পপতিদের লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দেওয়া হয়েছে। আমি নিশ্চিতভাবে বলছি, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনও শিল্পপতির এক পয়সা ঋণও মকুব করা হয়নি। করের পরিমাণ কিছুটা কমানো হয়েছে। যদি তাঁর (রাহুল গাঁধী) কাছে এমন কোনও নথি থেকে থাকে যাতে বলা হয়েছে শিল্পপতিদের ঋণ মকুব করা হয়েছে, তাহলে তিনি সেই নথি প্রকাশ করুন। সেক্ষেত্রে আমি জবাব দেব এবং কর্ণাটকের কৃষকদের কাছে ক্ষমা চাইব। তিনি (রাহুল গাঁধী) ভুল কথা বলছেন। সরকার কৃষকদের কাছ থেকে আয়কর নিচ্ছে না। কৃষকদের উপর করের বোঝা চাপানোর প্রশ্নই নেই।’ বিজেপি সভাপতি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের কল্যাণের লক্ষ্যে কাজ করে চলেছে। কর্ণাটকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জয় পেলে কৃষকদের জন্য কাজ করবে। উত্তর প্রদেশের মতোই কর্ণাটকেরও চিনিকলগুলিকে ৯০ দিনের মধ্যে কৃষকদের টাকা দিতে হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget