এক্সপ্লোর

লাভ জিহাদ সম্পর্কে প্রচারের জন্য মেলার আয়োজন করল রাজস্থান সরকার

জয়পুর: পড়ুয়া ও শিক্ষকদের একটি আধ্যাত্মিক মেলায় যোগ দেওয়ানোর জন্য জয়পুরের স্কুলগুলিকে নির্দেশ দিল রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার। ওই মেলার নাম হিন্দু স্পিরিচুয়াল অ্যান্ড সার্ভিস ফেয়ার। তাতে ছাত্র-শিক্ষকরা জানতে পারবেন লাভ জিহাদের বিপদ সম্পর্কে। এই মেলার উদ্যোক্তারা সরকারি ও বেসরকারি স্কুলগুলির সঙ্গে যোগাযোগ করছেন, যাতে তারা মেলায় যোগ দিতে আসে। রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা মন্ত্রী বাসুদেব দেবনানি এই মেলার অনুমতি দিয়েছেন বলে জানা গিয়েছে। প্রতিটি স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে, ২-৩ জন শিক্ষককে মেলায় যোগ দিতে পাঠাতে হবে। ৫ দিনের এই মেলার মূল বিষয় লাভ জিহাদ সম্পর্কে ছাত্র সমাজের সচেতনতা বাড়ানো। এছাড়া ছাত্রদের নিরামিষ ভক্ষণের শপথ করানো হবে, ঘোষণা করা হবে গরু রাষ্ট্র মাতা। আগামীকাল পর্যন্ত চলবে মেলাটি। মেলায় বিলি করা হচ্ছে লাভ জিহাদের ওপর পুস্তিকা। এতে বলা হয়েছে, কীভাবে সেফ আলি খান ও আমির খানের মত নামী অভিনেতারা হিন্দু মেয়েদের মুগ্ধ করে ফাঁদে ফেলেছেন। আরও বলা হয়েছে, ধর্মান্তরিত হওয়ার চেয়ে নিজের ধর্মে থেকে মৃত্যুও শ্রেয়। এছাড়া লাভ জিহাদের আদর্শস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে বিউটি পার্লার, মোবাইল রিচার্জের দোকান, দর্জির দোকান সব বেশ কিছু জায়গাকে। মুসলিম হকারদের কাছ থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিতরণ করা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের সম্পর্কে সতর্ক করে প্যামফ্লেট। কীভাবে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড খ্রিস্টান অধ্যুষিত রাজ্যে পরিণত হয়েছে তা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলি সম্পর্কেও। এই মেলায় স্টল দিয়েছে ভারতীয় হিন্দু সেনা নামে একটি সংগঠন। মেলা দেখতে আসা মানুষদের এরা অনুরোধ জানাচ্ছে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার শপথ নিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর
Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget