এক্সপ্লোর

অবশেষে লখনউ থেকে গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত সপা নেতা গায়ত্রী প্রজাপতি

লখনউ: গণধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেফতার উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রীপ্রসাদ প্রজাপতি। লখনউয়ের হজরতগঞ্জ থেকে মঙ্গলবার সমাজবাদী পার্টির এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অজ্ঞাতস্থানে আত্মগোপন করে থাকার পর লখনউতে পৌঁছানো মাত্র তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর হদিশ জানতে গতকাল লখনউ পুলিশ গায়ত্রীর আরও তিন সঙ্গীকে আটক করে এবং তাঁর দুই ছেলে ও ভাইপোকে জেরা করে। আইজি (লখনউ) এ সতীশ গণেশ জানিয়েছেন, হজরতগঞ্জ এলাকা থেকে গায়ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এরইসঙ্গে ৪৯ বছরের এই সপা নেতা বিরুদ্ধে দায়ের করা এফআইআরে উল্লেখিত ছয়জনকেই গ্রেফতার করা হল। উল্লেখ্য, এক মহিলাকে গণধর্ষণ ও তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে গায়ত্রীপ্রসাদ প্রজাপতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রজাপতি-সহ আরও ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এবারের নির্বাচনে অমেঠি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান মুলায়ম-ঘনিষ্ঠ গায়ত্রী প্রজাপতি। কিন্তু এফআইআর দায়ের হওয়ার পরও ২৭ মার্চ পর্যন্ত অমেঠিতেই নির্বিবাদে ঘুরে বেড়িয়েছেন এই সপা নেতা। এই মামলায় গত ৭ মার্চ গায়ত্রীর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়েছিল। প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী চন্দ্রপালকে গত ৬ মার্চ গ্রেফতার করা হয়। উল্লেখ্য, এই মামলায় ৮ সপ্তাহের মধ্যে পুলিশের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। গায়ত্রী প্রজাপতির নামে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা, লুক আউট নোটিশও জারি হয়। তিনি যাতে বিদেশে পালাতে না পারেন সেজন্য তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget