এক্সপ্লোর

চা ওয়ালা বারওয়ালার চেয়ে ভাল! মোদীকে কটাক্ষের পাল্টা ট্যুইট করে মুছে দিয়েও কংগ্রেসের নিশানায় রাওয়াল

নয়াদিল্লি: ট্যুইটারে কংগ্রেসের যুব শাখার অন লাইন ম্যাগাজিন যুবা দেশ-এ নরেন্দ্র মোদী সম্পর্কে চা ওয়ালা কটাক্ষের বিতর্কের মধ্যেই পরেশ রাওয়ালের পাল্টা ট্যুইট। বিজেপি এমপি তথা বলিউড অভিনেতা পরেশ সেই ট্যুইটে মন্তব্য করেন, চা ওয়ালা আপনাদের বার-ওয়ালার চেয়ে ভাল! তবে সেটি রুচিসম্মত নয় বলে তাঁর নিজেরই মনে হওয়ায় গতকাল রাতেই দুঃখ প্রকাশ করে ট্যুইটটি মুছে ফেলেন তিনি। তবে তা সত্ত্বেও মোদী সম্পর্কে আপত্তিকর ট্যুইটের জেরে বিব্রত কংগ্রেস পরেশকে আক্রমণ করতে দেরি করেনি। তারা পরেশের দায়িত্ববোধ সম্পর্কে প্রশ্ন তুলে দাবি করে, মোদী ক্ষমা চেয়ে ব্যবস্থা নিন পরেশের বিরুদ্ধে। গতকাল মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র ছবি সম্বলিত মেমেটিতে দেখা যায়, নিজেদের মধ্যে আলোচনায় মোদী বাকি দুজনকে তাঁকে নিশানা করে বিরোধী শিবিরের মেমে নিয়ে অনুযোগ জানাচ্ছেন। তিনি ভুল উচ্চারণ করছেন, মেইমমেইম। ট্রাম্প তাঁর ভুল শুধরে দিয়ে বলছেন, কথাটা 'মিম'। মে তাঁকে বলছেন, আপনি যান, চা বিক্রি করুন! কংগ্রেস এজন্য ক্ষমা চায়, মুছে দেওয়া হয় সেই ট্যুইট। পরে পরেশ বারওয়ালা বলে কটাক্ষ করেন কংগ্রেসকে। ট্যুইট মুছেও দেন। কিন্তু কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, গুজরাতের এমপি নীচে নেমেছেন! রাওয়ালের মন্তব্যের নিশানা কে, বোঝা না গেলেও সুরজেওয়ালা বলেন, এটাই বিজেপির মহিলাদের সম্মান জানানোর নমুনা! কংগ্রেসের শীর্ষ নেতা কপিল সিবাল প্রায় সব বিজেপি নেতাই এ ধরনের মন্তব্য করে থাকেন বলে অভিযোগ করেন। বলেন, প্রধানমন্ত্রীও গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালে এ ধরনের কথা বলতেন। এখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এমন বলেন। বিজেপি কর্মীরাও একই ভাষায় কথা বলে। আমরা সেটা করি না।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget