এক্সপ্লোর

সম্প্রতি কেন এটিএম থেকে নগদ উধাও হয়, ব্যাঙ্ক জালিয়াতি রোধে ব্যবস্থা নেই, প্রশ্ন স্ট্যান্ডিং কমিটির, সিস্টেম চাঙ্গা করতে ব্যবস্থা নিচ্ছে আরবিআই, বললেন উর্জিত

নয়াদিল্লি: সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সামনে ব্যাখ্যা দিলেন উর্জিত পটেল। ব্যাঙ্কিং সিস্টেমের হাল নিয়ে আজ কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি নেতৃত্বাধীন কমিটিকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর প্রতিশ্রুতি দেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে, সঙ্কট কাটিয়ে ওঠার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। সূত্রের খবর, উর্জিতকে অনাদায়ী ঋণ, ব্যাঙ্ক জালিয়াতি, নগদ ঘাটতি অর্থাত সামগ্রিক ব্যাঙ্কিং সিস্টেমের বেহাল দশা নিয়ে প্রশ্ন করেন কমিটির লোকজন। সম্প্রতি বিভিন্ন ব্যাঙ্কের এটিএমগুলিতে নগদ টাকার ঘাটতি কেন হয়েছিল, কেন ব্যাঙ্ক জালিয়াতি মোকাবিলায় আগাম শক্তিশালী ব্যবস্থা নেই, জানতে চান তাঁরা। উর্জিতকে উদ্ধৃত করে সূত্রের খবর, ব্যাঙ্কিং সিস্টেম চাঙ্গা করতে পদক্ষেপ করা হচ্ছে। সঙ্কট অতিক্রম করতে সফল হওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ব্যাঙ্কের নন পারফর্মিং অ্যাসেটস অর্থাত্ অনুত্পাদক সম্পদের ফলে তৈরি সঙ্কট দূর করার ব্যাপারে আত্মবিশ্বাস শোনা যায় তাঁর কথায়। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপসি কোড চালু হওয়ার পর অনুত্পাদক সম্পদ সংক্রান্ত ব্যাপারে পরিস্থতি ভাল হচ্ছে বলে কমিটিকে জানান তিনি। প্রসঙ্গত, প্রায় ১৩০০০ কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতির নেতিবাচক প্রতিক্রিয়া, অনাদায়ী ঋণ ও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের স্বাস্থ্যের ব্যাপারে শিল্প সহ নানা মহলের উদ্বেগ দিনদিন বাড়ছে। পিএনবি জালিয়াতি প্রকাশ্যে আসার পর রিজার্ভ ব্যাঙ্কের নজরদারি ব্যবস্থার হাল নিয়েও প্রশ্ন উঠেছে। স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা জনৈক তৃণমূল সাংসদ সোমবার বলেন, অনেকদিন হয়ে গেল, কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক জানাতেই পারল না, নোট বাতিলের পর ঠিক কত নগদ দেশের আর্থিক ব্যবস্থায় ফিরে এল। গভর্নরের অবশ্যই উচিত কমিটির সামনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পেশ করা। কমিটির সামনে শেষবার যখন হাজির হয়েছিলেন, সেবার উর্জিতের কাছে লোন রিস্ট্রাকচারিং প্রোগ্র্যাম, ঋণ পরিশোধ না হওয়ার ক্ষেত্রে মীমাংসা কীভাবে, তা নিয়েও জানতে চাওয়া হয়েছিল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget