এক্সপ্লোর

নোট বাতিলের প্রভাব? সরকারকে দেওয়া রিজার্ভ ব্যাঙ্কের ডিভিডেন্ড অর্ধেকের বেশি কমে ৩০,৬৬০ কোটি টাকা

নয়াদিল্লি: সরকারকে দেওয়া রিজার্ভ ব্যঙ্কের বার্ষিক ডিভিডেন্ড এবার প্রায় অর্ধেকেরও বেশি কমে গেল। এরফলে স্বাভাবিকভাবে সরকারের কোষাগারে টান পড়বে। সেইসঙ্গে সরকারের রাজস্ব ঘাটতিতে রাশ টানার লক্ষ্যেও এর প্রভাব পড়বে। এবার বার্ষিক ডিভিডেন্ড বাবদ সরকারের  ঘরে ৩০,৬৬০ কোটি টাকা জমা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। গত পাঁচ বছরের তুলনায় এই পরিমাণ সবচেয়ে কম। গত বছরের তুলনায় এর পরিমাণ প্রায় অর্ধেকেরও কম । গত বছর ডিভিডেন্ড বাবদ রিজার্ভ ব্যাঙ্ক দিয়েছিল ৬৫,৮৭৬ কোটি টাকা। প্রতি বছর জুনে অ্যাকাউন্ট ক্লোজিংয়ের পর ডিভিডেন্ড জমা দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থমন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, ডিভিডেন্ড এই হ্রাস উদ্বেগের বিষয়।তাঁরা অবশ্য প্রত্যক্ষ কর ও নোটবাতিলের ফলে উদ্বৃত্ত থেকে এই ঘাটতি মেটানো যাবে বলে আশা প্রকাশ করেছেন। এরজন্য ব্যয়বরাদ্দ ছাঁটাই করতে হবে না বলেও মনে করছেন তাঁরা। এ বিষয়ে অবশ্য অর্থমন্ত্রকের মুখপাত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০১৭-১৮ কেন্দ্রীয় বাজেটে রিজার্ভ ব্যাঙ্ক ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে ৭৪,৯০১ কোটি টাকা ডিভিডেন্ডের হিসেব দেওয়া হয়েছিল। এরমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের ডিভিডেন্ড ধরা হয় ৫৮ হাজার কোটি টাকা। গত বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের ঘোষণার পর সরকারের প্রভূত লাভ হবে বলে মনে করা হয়েছিল। প্রায় ১৫.৩ লক্ষ কোটি টাকা মূল্যের বাতিল নোটের মধ্যে ৫ লক্ষ কোটি টাকা মূল্যের নোট আর ব্যাঙ্কে ফিরবে না বলে অনুমান করা হয়েছিল । কিন্তু নির্ধারিত সময় অর্থাত্ গত ৩০ ডিসেম্বরের মধ্যে প্রায় ৯৭ শতাংশ বাতিল নোটই ব্যাঙ্কগুলিতে জমা পড়েছে পড়েছে বলে ওয়াকিবহাল মহলের দাবি। অর্থনীতিবিদদের একাংশের  বক্তব্য, নোট বাতিলের সিদ্ধান্তের ফলে রিজার্ভ ব্যাঙ্কের ডিভিডেন্ডে এই ঘাটতি হয়ে থাকতে পারে। নোট বাতিল রিজার্ভ ব্যাঙ্কের উদ্বৃত্তে প্রভাব ফেলেছে। যুক্ত হয়েছে নতুন নোট ছাপার খরচও। অর্থনীতিবিদদের মতে, এই অবস্থায় রাজস্ব ঘাটতিতে নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে সরকারকে বিলগ্নিকরণের ওপর নির্ভর করতে হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget