এক্সপ্লোর

অযোধ্যা প্যানেল: রবিশঙ্কর নিরপেক্ষ নন, এমন একজনের নিয়োগ দুঃখজনক, বললেন ওয়েইসি

হায়দরাবাদ: শ্রী শ্রী রবিশঙ্কর নিরপেক্ষ মানুষ নন। অযোধ্যা বিতর্ক নিরসনে সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের প্যানেলে তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করলেন আসাদুদ্দিন ওয়েইসি। আর্ট অব লিভিং প্রতিষ্ঠাতা অযোধ্যা ইস্যুতে অতীতে বিতর্কিত মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন এআইএমআইএম প্রধান। তিনি বলেন, ২০১৪-র ৪ নভেম্বর উনি বলেছিলেন, মুসলিমরা বিতর্কিত জমির ওপর দাবি না ছাড়লে ভারতের পরিস্থিতি সিরিয়ার মতোই হবে। আরও বলেছিলেন, মুসলিমদেরই সদর্থক মানসিকতা, সৌহার্দ্য দেখিয়ে বিতর্কিত জমির ওপর দাবি ছেড়ে দেওয়া উচিত। এখন রবিশঙ্কর কোনও পক্ষপাত না করে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা করছেন, এও বলেন ওয়েইসি। হায়দরাবাদের এমপি ওয়েইসির মত, উনি আগেই নিজের অবস্থান স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, কাদের পক্ষ নেবেন। সুতরাং এটা দুঃখজনক যে, সুপ্রিম কোর্ট এমন একজনকে নিয়োগ করল যিনি নিরপেক্ষ নন। যদিও সুপ্রিম কোর্টের মধ্যস্থতার নির্দেশকে স্বাগত জানিয়ে ওয়েইসি বলেন, দলের তরফে আমি এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করছি। তবে আরও ভাল হত সুপ্রিম কোর্ট নিরপেক্ষ কাউকে নিয়োগ করলে। তবে এরপরও আমি মুসলিমদের মধ্যস্থতাকারীদের কাছে গিয়ে নিজেদের মতামত জানানো উচিত বলে মনে করি। প্রসঙ্গত, সু্প্রিম কোর্ট শুক্রবারই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ রামজন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক মামলাটি তিন সদস্যের কমিটির কাছে মধ্যস্থতার জন্য পাঠিয়েছে। কমিটির মাথায় রাখা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফ এম আই কলিমুল্লাকে। বাকিরা হলেন শ্রী শ্রী রবিশঙ্কর ও আইনজীবী শ্রীরাম পঞ্চু। কমিটিকে মধ্যস্থতা প্রক্রিয়া আট সপ্তাহে শেষ করতে বলা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৭.২৬) পর্ব ২ : পুর-নিয়োগ দুর্নীতিতে এবার মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে ED-র তলব
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget