এক্সপ্লোর

কোভিড আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার হতে পারে রেমডেসিভির, বাদ যেতে পারে অ্যাজিথ্রোমাইসিন

জরুরি ও প্রয়োজনীয় ক্ষেত্রে গুরুতর অসুস্থ কোভিড ১৯ রোগীদের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ও ইমিউনোমডিউলেটর টোসিলিজুমাবের নিয়ন্ত্রিত ব্যবহার বিবেচনা করে দেখা হচ্ছে। সংশোধিত চিকিত্সা ব্যবস্থাপনা সংক্রান্ত নয়া নির্দেশিকায় এ কথা বলা হয়েছে। এই নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে।

নয়াদিল্লি: জরুরি ও প্রয়োজনীয় ক্ষেত্রে গুরুতর অসুস্থ কোভিড ১৯ রোগীদের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির ও ইমিউনোমডিউলেটর টোসিলিজুমাবের নিয়ন্ত্রিত ব্যবহার বিবেচনা করে দেখা হচ্ছে। সংশোধিত চিকিত্সা ব্যবস্থাপনা সংক্রান্ত নয়া নির্দেশিকায় এ কথা বলা হয়েছে। এই নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। চিকিত্সা সংক্রান্ত প্রোটোকলে বহুকথিত ম্যালেরিয়ার প্রতিষেধক ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার অব্যাহত থাকছে। অন্যদিকে, বাদ পড়তে পারে অ্যাজিথ্রোমাইসিন। এই প্রক্রিয়ার সঙ্গে ওয়াকিবহাল সূত্র উল্লেখ করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা। গত ৩১ মার্চ জারি চিকিত্সা ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশিকায় যে সব কোভিড-১৯ রোগীদের আইসিইউ ম্যানেজমেন্টের প্রয়োজন, তাদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারের সুপারিশ করা হয়েছিল। এক সূত্র জানিয়েছে, যেহেতু কোভিড ১৯ একটি নতুন রোগ এবং এখনও পর্যন্ত এর কোনও নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই, সেজন্য যেসব তথ্য উঠে আসছে, তার ভিত্তিতে চিকিত্সা সংক্রান্ত প্রোটোকল সময় অনুসারে সংশোধন করা হচ্ছে। ইমিউনোমডিউলেটরি ওষুধ টোসিলিজুমাব, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা এর কার্যাবলীর সংশোধন করে, তা পরীক্ষামূলক ভিত্তিতে ব্যবহার করা হবে। তথ্যের ভিত্তিতে হাইড্রক্সিক্লোরোকুইনের সঙ্গে কম্বিমেশন হিসেবে আরও কিছু ওষুধ ব্যবহারের জন্য প্রোটোকলে অন্তর্ভূক্ত হতে পারে। তবে ওই ওষুধগুলি নিয়ে এখনও কোনও সহমতে পৌঁছনো সম্ভব হয়নি বলে ওই সূত্র জানিয়েছে। কোভিড-১৯ এর জন্য নয়া চিকিত্সা ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশিকা চূড়ান্তকরণের প্রক্রিয়া চলছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্সের বিশেষজ্ঞরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এ ব্যাপারে গত রবিবার শেষ বৈঠক হয়েছে। মার্কিন ওষুধ সংস্থা গিলিয়াড সায়েন্সেসকে তাদের ওষুধ রেমডিসিভির বাজারে আনার ছাড়পত্র দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। দেশে করোনা আক্রান্তদের চিকিত্সার কাজে এই ওষুধের নিয়ন্ত্রিত ও আপত্কালীন ব্যবহারের জন্যই এই ছাড়পত্র বলে সূত্রের খবর। দেশে যে ভাবে কোভিড পরিস্থিতি সংকটজনক হয়ে উঠছে এবং ওষুধের প্রয়োজন দেখা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই ওষুধের অনুমোদন সংক্রান্ত প্রক্রিয়া ত্বরাণ্বিত হয়। ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর শরীরে প্রয়োগ করা হয় এই ওষুধ। সূত্রের খবর,হাসপাতাল বা কোনও প্রাতিষ্ঠানিক কেন্দ্রে ব্যবহারের জন্য কোনও বিশেষজ্ঞর প্রেসক্রিপশন অনুসারেই এই ওষুধ বিক্রি করা যাবে। সর্বোচ্চ পাঁচদিনের জন্য এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। এর আগে আমেরিকায় কোভিড ১৯ আক্রান্ত গুরুতর অসুস্থতার জন্য রেমডিভিসিরকে ছাড়পত্র দিয়েছে ইউনাইটেড স্টেটস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget