এক্সপ্লোর

ভাড়ায় ছাড়: সিনিয়র সিটিজেনদের পর বাকিদেরও ‘গিভ ইট আপ’ স্কিমে আসতে বলছে রেল

নয়াদিল্লি: সিনিয়র সিটিজেনদের ভাড়ায় ছাড় পাওয়ার সুবিধা না নেওয়ার আহ্বান জানিয়ে সাড়া মিলেছে। ১৯ লক্ষেরও বেশি যাত্রী ভাড়ায় ছাড়ের সুবিধা নেননি। ফলে ভর্তুকির প্রায় ৩৩ হাজার কোটি টাকা বেঁচে গিয়েছে। এতে উৎসাহিত হয়ে এবার সব যাত্রীদেরই ভাড়ায় ছাড়ের সুবিধা না নেওয়ার প্রকল্প চালু করছে ভারতীয় রেল। এর ফলে ভর্তুকির পরিমাণ আরও কমবে বলে আশা করা হচ্ছে। রেলমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘২০১৬ সালে আমরা যাত্রীদের ভাড়ায় ছাড়ের সুবিধা ১০০ শতাংশ সুবিধা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে সাড়া পাইনি। এরপর ২০১৭ সালে ৫০ শতাংশ সুবিধা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। তখন অনেকেই এগিয়ে আসেন। ২০১৭ সালের ২২ জুলাই থেকে এ বছরের ৩১ মার্চের মধ্যে সিনিয়র সিটিজেনদের ভাড়ায় ছাড়ের সুবিধা ছেড়ে দেওয়ার ফলে রেলের ৩২ হাজার কোটি টাকারও বেশি বেঁচে গিয়েছে। এই প্রকল্পে সম্পূর্ণ স্বেচ্ছায় ভর্তুকি ছেড়ে দিচ্ছেন সিনিয়র সিটিজেনরা। এবার আমরা অন্যদেরও ভাড়ায় ছাড়ের সুবিধা না নেওয়ার জন্য উৎসাহ দিতে চাইছি।’ রেলমন্ত্রক সূত্রে আরও খবর, ভারতীয় রেল ৫৩টি ক্ষেত্রে ভাড়ায় ছাড় দেয়। সিনিয়র সিটিজেন ছাড়াও শারীরিক প্রতিবন্ধী, ক্যান্সার, থ্যালাসেমিয়া, হৃদযন্ত্র ও কিডনির রোগে আক্রান্ত ব্যক্তি, শহিদ জওয়ানদের স্ত্রী, ছাত্র-ছাত্রীদের ভাড়ায় ছাড় দেওয়া হয়। এই ভর্তুকি দিতে প্রতি বছর রেলের ৩৩ হাজার টাকা ক্ষতি হয়। সেই কারণেই সব যাত্রীকে ভর্তুকি ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছে রেল। যে সিনিয়র সিটিজেনরা ইতিমধ্যেই ভর্তুকি ছেড়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেককে চিঠি দিয়ে ধন্যবাদ জানাবেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। একটি ওয়েবসাইট তৈরি করে ভর্তুকির টাকা বেঁচে যাওয়া এবং ভর্তুকি ছেড়ে দেওয়া সিনিয়র সিটিজেনদের নাম জানানো হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget