এক্সপ্লোর

চপারকাণ্ডে কংগ্রেসকে নিশানা তৃণমূলের, রাজ্যসভা থেকে বের করে দেওয়া হল সুখেন্দুশেখরকে

নয়াদিল্লি: রাজ্য-রাজনীতির উত্তাপের প্রভাব এবার রাজ্যসভাতে। অগুস্তাওয়েস্টল্যান্ড চপার দুর্নীতির ঘটনায় নিয়ে রাজ্যসভায় কংগ্রেসকে নিশানা তৃণমূল কংগ্রেসের। এই চপার দুর্নীতিতে ঘুষের অভিযোগে উল্লিখিত ‘গাঁধী ও এপি, শশীকান্ত’-র পরিচয় প্রকাশের দাবি জানিয়ে সরব হল তৃণমূল। এদিন রাজ্যসভায় প্রসঙ্গটি উত্থাপন করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এ বিষয়ে তাঁর মুলতুবী প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পরও বিরত হননি সুখেন্দু। শেষপর্যন্ত তাঁকে দিনের মতো সভাকক্ষ থেকে বের করে দেন চেয়ারম্যান হামিদ আনসারি। এর প্রতিবাদে তৃণমূল সাংসদরা ওয়াক আউট করেন। এদিন জিরো আওয়ারে ৩,৬০০ কোটি টাকার ১২ টি ভিভিআইপি চপার কেনাবেচার ক্ষেত্রে কারা ঘুষ নিয়েছেন, তা জানতে চেয়ে সরব হন সুখেন্দু। তিনি এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতি দাবি করেন। তিনি বলেন, এই কেনাবেচার ক্ষেত্রে যাঁদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের নাম প্রকাশ করতে হবে। তিনি সভার অন্যান্য কাজ স্থগিত রেখে বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানান। ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন জানান, জিরো আওয়ারে সভার অন্যান্য কাজ স্থগিত রেখে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনার কোনও বিধি নেই জানিয়ে সুখেন্দুর নোটিশ খারিজ করে দেন। পরে প্রশ্নোত্তরপর্বেও প্রসঙ্গটি উল্লেখ করেন তৃণমূল সাংসদ। ‘অনুমোদন’ ছাড়াই প্রসঙ্গটি উত্থাপন করতে তাঁকে বারণ করেন আনসারি। কিন্তু এতে থামানো যায়নি সুখেন্দুকে। ক্ষুব্ধ চেয়ারম্যান সভার ২৫৫ ধারা জারি করে সুখেন্দুকে দিনের মতো সভা থেকে বেরিয়ে যেতে বলেন। রাজ্যসভার ২৫৫ ধারা অনুযায়ী, চেয়ারম্যানের বিশৃঙ্খল আচরণের জন্য কোনও সদস্যকে দিনের মতো সভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারেন। শেষপর্যন্ত ‘এই ঘুষখোর গাঁধী কে’ স্লোগান তুলে সভা থেকে বের হয়ে যান সুখেন্দু। তাঁর সঙ্গেই বেরিয়ে যান দলের অন্যান্য সাংসদরাও। এরপরই কংগ্রেস সাংসদরা গুজরাত পেট্রোলিয়াম কর্পোরেশন-এর ইস্যু তুলে আলোচনার দাবি জানাতে থাকেন। এই নিয়ে হৈহট্টগোলের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি বলেন, যে ধারা তৃণমূল সাংসদের বিরুদ্ধে প্রয়োগ করা হল, সেই ধারা কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে প্রয়োগ করা উচিত। উল্লেখ্য, রাজ্যে ভোটের ময়দানে তৃণমূলের প্রতিপক্ষ কংগ্রেস-বাম জোট। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সারদা, নারদ স্টিং অপারেশনের মতো দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সহ সভাপতি রাহুল গাঁধীও রাজ্য ভোট প্রচারে এসে দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন। এরই পাল্টা হিসেবে সংসদে চপার দুর্নীতির ইস্যু তুলে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করল বলে মনে করা হচ্ছে।  

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget