এক্সপ্লোর

পামপোর হামলার জের, পাক রাষ্ট্রদূতকে ইফতারে নিমন্ত্রণ করেও প্রত্যাহার করল আরএসএস অনুগামী সংগঠন

নয়াদিল্লি: কারও সঙ্গে শত্রুতা থাকলে তাকে বাড়ির অনুষ্ঠানে নেমন্তন্ন না করা বিচিত্র কিছু নয়। কিন্তু নেমন্তন্ন করেও তা ফিরিয়ে নেওয়ার নজির বিশেষ নেই। জম্মু কাশ্মীরের পামপোরে সিআরপি জওয়ানদের কনভয়ে হামলার জেরে নজিরবিহীন এই পদক্ষেপই করল আরএসএস। সঙ্ঘের শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ দোসরা জুলাই ইফতারের আয়োজন করেছে। তাতে যোগ দিতে ৪০টি মুসলিম দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ করেছে তারা। নিমন্ত্রণ পেয়েছিলেন ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবদুল বাসিতও। কিন্তু শনিবারের পামপোর হামলায় ৮ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর কঠোর হয়েছে আরএসএস। ওদিনই বশিরকে ফোন করে তাঁর নিমন্ত্রণ প্রত্যাহার করেছে তারা। শনিবার পামপোরে সিআরপি জওয়ানদের কনভয়ে লস্কর ই তৈবা হানায় ৮ জওয়ানের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন জওয়ান। সেদিনই আবার দিল্লির পাক হাই কমিশনে জাঁকালো ইফতার পার্টি চলছিল। সেখানে পাক হাই কমিশনার আবদুল বাসিতকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে জম্মু কাশ্মীর বিতর্কিত ইস্যু বলে তিনি স্রেফ উড়িয়ে দেন। উল্টে সাংবাদিকদের উপদেশ দেন, ইফতারের খানাপিনায় মন দিতে। স্বাভাবিকভাবেই তাঁর আচরণ সাধারণ মানুষ ভাল চোখে দেখেননি। তারপরেই আরএসএসের এই আমন্ত্রণ প্রত্যাহার। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এর আগেও ইফতারের আয়োজন করেছে। কিন্তু এবার তা হচ্ছে রীতিমত বড় করে। সদস্যদের দেশ জুড়ে ছোট ছোট ইফতার পার্টি করতে বলা হয়েছে, তাতে নিমন্ত্রণ করতে বলা হয়েছে সব সম্প্রদায়ের মানুষকে। দেশকে দাঙ্গামুক্ত করার পাশাপাশি গোটা বিশ্বকে সন্ত্রাসবাদ ও হিংসার ছায়ামুক্ত করার জন্য সংখ্যালঘু সমাজের কাছে সাহায্যের আবেদন করেছে তারা।  

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget