এক্সপ্লোর

কেরলে বিজেপি দপ্তরে বোমা, হামলায় জখম আরএসএস ক্যাডার

কান্নুর (কেরল): কান্নুরে পৃথক হিংসার ঘটনায় বিজেপি দপ্তরে বোমা। থ্যালাসেরিতে গতকাল রাতে কে এম সুরেশ নামে এক আরএসএস কর্মীর ওপর হামলা করে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। পেশায় অটোচালক সুরেশের হাঁটুতে আঘাত লাগে। হাসপাতালে ভর্তি সুরেশের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। মামলা রুজু হয়েছে। রাজনৈতিক শত্রুতা থেকেই এ ঘটনা, অনুমান পুলিশের। গতকালই এখানকার বিজেপি জেলা কমিটির কার্যালয়ের কাছে বেশ কয়েকটি তরবারি, ছোরা, লোহার রড উদ্ধার করে পুলিশ। গতকাল রাত সাড়ে ১২ টা নাগাদ পাটায়ামে বিজেপি কার্যালয়ে বোমা ছোঁড়া হয়। কেউ আহত হননি, তবে সেখানকার কিছু আসবাবপত্রের ক্ষতি হয়েছে। মামলা দায়ের হয়েছে। গত ৯ অক্টোবর সিপিএমের ডাকে হরতাল পালিত হয় পানুরে। দলীয় কর্মীদের ওপর আরএসএসের লোকজনের হামলার অভিযোগ তোলে সিপিএম। ৪ পুলিশকর্মী সমেত অন্তত ১৪ জন কাইভেল্লিকালে সিপিএমের মিছিলের ওপর ওই হামলায় জখম হন। এর দুদিন বাদেই বিজেপি কার্যালয়ে বোমা হামলার ঘটনা। প্রসঙ্গত, রাজ্যে 'বাম অত্যাচারে'র প্রতিবাদে গত ৩ অক্টোবর কান্নুর থেকেই 'জনরক্ষা যাত্রা' কর্মসূচি শুরু করে বিজেপি। সেখানে বিজেপি সভাপতি অমিত শাহ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিশানা করে দাবি করেন, সবচেয়ে বেশি বিজেপি, আরএসএস ক্যাডার খুন হয়েছে মুখ্যমন্ত্রীর নিজের জেলা কান্নুরেই।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget