এক্সপ্লোর

সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা ও জরিমানার পরিমাণ কমানোর কথা ভাবছে স্টেট ব্যাঙ্ক

মুম্বই: সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে জরিমানা বাবদ টাকা কাটছে রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই খাতে ইতিমধ্যেই গ্রাহকদের কাছ থেকে ১,৭৭১ কোটি টাকা আদায় হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এ ধরনের মুনাফার ঘটনায় বিভিন্ন মহলে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ন্যুনতম মাসিক ব্যালেন্স ও তা না থাকলে জরিমানা কমানোর বিষয়টি পর্যালোচনা করে দেখছে স্টেট ব্যাঙ্ক। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের ৪০ কোটির বেশি সেভিংস অ্যাকাউন্ট গ্রাহক রয়েছে। পাঁচ বছর বাদে ২০১৭-র এপ্রিল থেকে মাসিক গড় ন্যূনতম ব্যালেন্স (এমএবি) চার্জ ফের চালু করে স্টেট ব্যাঙ্ক। নিয়ম অনুসারে, মেট্রো শহরগুলিতে সেভিংস অ্যাকাউন্টে মাসে ন্যুনতম ৫ হাজার টাকা ও গ্রামীন এলাকায় ন্যুনতম ১ হাজার টাকা না থাকলে জরিমানা ধার্য করা হয়। এই নিয়ম চালু হওয়ার পর ন্যূনতম টাকা অ্যাকাউন্টে না রাখার কারণে ২০১৭-র এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়ে গ্রাহকদের কাছ থেকে জরিমানা বাবদ ব্যাঙ্কের বাড়তি ১,৭৭১.৬৭ কোটি টাকা লাভ হয়। ব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিকের লাভের পরিমাণের থেকে যা অনেকটাই বেশি। অর্থমন্ত্রকের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে এ কথা জানা গিয়েছে। স্টেট ব্যাঙ্কের রিটেল ও ডিজিটাল ব্যাঙ্কিং এমডি পিকে গুপ্তা বলেছেন, গত এপ্রিল ফের চালু করার পর থেকেই আমরা মাসিক গড় ব্যালেন্সের বিষয়টি ধারাবাহিকভাবে পর্যালোচনা করে দেখছি। গত অক্টোবরেই কিছুটা কমিয়েছে। এবার ফের বিষয়টি পুনর্বিবেচনা করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে এমএবি এবং তা বজায় না রাখার জন্য জরিমানা নিয়ে ব্যাঙ্ক সার্বিক পর্যালোচনা করছে এবং শীঘ্রই তা ঘোষণা করা হবে। বর্তমানে মেট্রো শহর ও শহরাঞ্চলে এমএবি ৩০০০ টাকা। ওই পরিমাণ টাকা অ্যাকাউন্টে না থাকলে ৩০-৫০ টাকা এবং কর জরিমানা বাবদ কাটা যায়। আধা শহর ও গ্রামীন এলাকায় এর পরিমাণ ২০০০ ও ১০০০ টাকা। ওই পরিমাণ টাকা অ্যাকাউন্টে না থাকলে গ্রাহকদের ২০ থেকে ৪০ টাকা এবং কর জরিমানা দিতে হয়। তীব্র সমালোচনার মুখে পড়ে গত অক্টোবরে এমএবি-র পরিমাণ ও জরিমানার পরিমাণ কিছুটা কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget