এক্সপ্লোর

‘১ টাকা জরিমানা বা তিন মাসের জেল’, অবমাননা মামলায় ভূষণের সাজা ঘোষণা সুপ্রিম কোর্টের

আইনজীবী তথা সামাজিক আন্দোলন কর্মী প্রশান্ত ভূষণকে প্রধান বিচারপতি ও বিচার ব্যবস্থার অবমাননা মামলায় সাজা দিল সুপ্রিম কোর্ট। তাঁর এক টাকা জরিমানা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা দেওয়ার নির্দেশ আদালতের।

নয়াদিল্লি:আইনজীবী তথা সামাজিক আন্দোলন কর্মী প্রশান্ত ভূষণকে প্রধান বিচারপতি ও বিচার ব্যবস্থার অবমাননা মামলায় সাজা দিল সুপ্রিম কোর্ট। তাঁর এক টাকা জরিমানা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা দেওয়ার নির্দেশ আদালতের। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আদালত জানিয়েছে, জরিমানা দিতে ব্যর্থ হলে প্রশান্ত ভূষণের তিন মাসের কারাবাস হবে। সেইসঙ্গে তিন মাস আইনজীবী হিসেবে কাজ চালাতে পারবেন না। বিচার বিভাগের বিরুদ্ধে দুটি ট্যুইটের জন্য দোষী সাব্যস্ত করেছিল সুপ্রিম কোর্ট। এরপর এদিন সাজা ঘোষণা করল আদালত। এদিন বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ ভূষণের সাজা ঘোষণা করল। গত ২৫ অগাস্ট শুনানিতে ভূষণের আইনজীবী রাজীব ধবন সর্বোচ্চ আদালতকে 'বিচারবিভাগীয় বিচক্ষণতা' প্রদর্শনের আর্জি জানিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন যে, ট্যুইটের জন্য সাজা দিয়ে ভূষণকে 'শহিদ' না করার আর্জি জানিয়েছিলেন। ট্যুইটের জন্য ভূষণের ক্ষমা চাইতে অস্বীকারের উল্লেখ করে আদালত বলেছিল, ক্ষমা চাইতে অসুবিধা কোথায়। শুনানিতে ট্যুইটের জন্য খেদ না প্রকাশ করার বিষয়টি ভেবেচিন্তে দেখতে আদালত ভূষণকে আধঘন্টা সময় দিয়েছিল। অ্যাটর্নি জেনারেল কেসি বেণুগোপাল তাঁর বক্তব্যে ভূষণকে কোনও সাজা না দিয়েই বিষয়টির নিষ্পত্তি করার আর্জি জানিয়েছিলেন। আদালত অবমাননাকারীকে ছয় মাসের কারাদণ্ড বা দুই হাজার টাকার জরিমানা বা দুই ধরনের সাজাই দেওযা যেতে পারে। গত ১৪ অগাস্ট এই মামলায় ভূষণকে দোষী সাব্যস্ত করেছিল। ভূষণ তাঁর দুটি ট্যুইটের জন্য আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। প্রথম ট্যুইট  ছিল গত ২৯ জুনের। সেখানে  ছিল প্রধান বিচারপতি বোবদের মহার্ঘ  বাইকে চড়ার ছবি সম্পর্কে তাঁর মন্তব্য ও পোস্ট সংক্রান্ত বিষয়।  দ্বিতীয় ট্যুইটে ভূষণ দেশের শেষ চার প্রধান বিচারপতি সম্পর্কে তাঁর মতামত প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল
Suvendu Adhikari: শ্যাম স্টিলের ভূমি পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যে আরও এক নতুন কারখানার শিল্পের ভিত্তিস্থাপন
Agnimitra Paul : 'আগের সরকার রেলওয়ে ব্রিজ করতে দেয়নি', বহরমপুরের দুর্ঘটনা প্রসঙ্গে পুরমন্ত্রী
Agnimitra Paul: 'বিভিন্ন জায়গায় ওভারব্রিজ করতে দেয়নি আগের সরকার', বহরমপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে বললেন অগ্নিমিত্রা পাল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget