এক্সপ্লোর

এনকাউন্টারে ১৩ জঙ্গি খতম: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হরতাল কালও, বন্ধ থাকছে স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠান, ভারতকে তোপ পাক প্রধানমন্ত্রীর

শ্রীনগর: কাশ্মীরে তিন পৃথক এনকাউন্টারে ১৩ জঙ্গি, চার সাধারণ নাগরিকের প্রাণহানির ব্যাপারে বিচ্ছিন্নতাবাদীরা উপত্যকায় হরতালের মেয়াদ আরও একদিন বাড়িয়ে দেওয়ায় আগামীকাল স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মেহবুবা মুফতি প্রশাসন। কোনও অবাঞ্ছিত ঘটনার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে খারাপ না হয়, সেজন্যই এই সতর্কতামূলক পদক্ষেপ বলে জানান শিক্ষা দপ্তরের এক অফিসার। আগামীকাল পরিস্থিতি খতিয়ে দেখেই স্কুল ফের চালুর কথা ভাবা হবে বলে জানান তিনি সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াইজ ওমর ফারুক, ইয়াসিন মালিক, প্রমুখ বিচ্ছিন্নতাবাদীরা মিলে যে জয়েন্ট রেজিস্ট্যান্স লিডারশিপ তৈরি হয়েছে, তারা হরতালের মেয়াদ কাল পর্যন্ত বাড়িয়েছে। আগামীকাল সোপিয়ানের উদ্দেশ্যে মিছিল হবে বলে জানান ওই জোটের এক মুখপাত্র। তিনি বলেন, জনগণকে আগামীকালের প্রার্থনার পর স্থানীয় মসজিদে সোপিয়ানের মৃত্যুর প্রতিবাদ জানাতে আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি আজ ১৩ সন্ত্রাসবাদীর মৃত্যুর প্রসঙ্গ তুলে কাশ্মীরে 'নৃশংস দমনপীড়নে'র অভিযোগ তোলেন ভারতের বিরুদ্ধে। গতকাল ১৩ সন্ত্রাসবাদীর মৃত্যুতে বিরাট ধাক্কা খেয়েছে হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা। কিন্তু পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বিবৃতি দিয়ে বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনী এভাবে 'আত্ননিয়ন্ত্রণে'র দাবিতে কাশ্মীরীদের 'নিজস্ব সংগ্রামকে' দমন করতে পারবে না। আর আব্বাসি বলেন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো সাধারণ মানুষজনের ওপর পেলেট গান প্রয়োগ সহ নৃশংস দমনপীড়ন খুবই নিন্দনীয়। এই সুযোগে আসরে নেমেছে হাফিজ সঈদ। মুম্বই সন্ত্রাসবাদী হামলার পাণ্ডা কাশ্মীরে সন্ত্রাসবাদীদের মৃত্যুর বদলা নেওয়ার হুমকি দিয়েছে। একটি ভিডিও সামনে এসেছে, যাতে হাফিজকে বলতে শোনা গিয়েছে, পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক। কাশ্মীরের মানুষের দুর্দশার দিকে নজর না দেওয়ার অভিযোগে সে একহাত নিয়েছে পাকিস্তানের ফেডেরাল সরকারকেও।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Embed widget