এক্সপ্লোর

মোদীর সমালোচনায় সৌজন্য দেখিয়েছেন রাহুল, ২০১৯-এ বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারেন, বলল শিবসেনা

মুম্বই: রাহুল গাঁধী তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার সময় সৌজন্য, সংযম দেখিয়েছেন বলে জানিয়ে তাঁর প্রশংসা করল শিবসেনা। বিজেপি জোটে থেকেও ইদানীং সব ইস্যুতেই বড় শরিকের উল্টো পথে হাঁটছে উদ্ধব ঠাকরের দল। কংগ্রেস সভাপতির ২০১৯-এ ভোটে জিতলে প্রধানমন্ত্রী হওয়ার দাবিকে স্বাগত জানিয়েছে তারা। বলেছে, রাহুলের ঘোষণাকে কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রূপ করা গণতন্ত্রের পরিপন্থী। রাহুলকে খোঁচা দিয়ে নরেন্দ্র মোদী বিস্ময় প্রকাশ করে বলেছেন, দেশবাসী কি এরকম একজনকে প্রধানমন্ত্রী বলে মানবে যিনি অপরিণত, পরিবারতন্ত্রের প্রতিভূ! কিন্তু শিবসেনা এহেন প্রশ্ন উড়িয়ে বলেছে, ২০১৯-এ কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রী হবেন না ভোটে হারবেন, তা ঠিক করবে দেশবাসী। কিন্তু তিনি প্রধানমন্ত্রী হতে মরিয়া হয়ে উঠেছেন বলা তাঁকে ব্যঙ্গ করা গণতন্ত্রসম্মত নয়। শিবসেনার মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে বলা হয়েছে, দেশে যদি গণতন্ত্র থেকে থাকে, তবে বিজেপির উচিত ছিল রাহুলের বক্তব্য স্বাগত জানিয়ে তাঁকে ২০১৯-এর নির্বাচনে তাদের পরাজিত করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। কংগ্রেস সভাপতির ভূয়সী প্রশংসা করে তারা বলেছে, ২০১৪-র রাহুল আর আজকের রাহুল এক নন। সমালোচনার মোকাবিলা করে তিনি দৃঢ় মানসিকতা লোক হয়ে উঠেছেন। ২০১৯-এ তিনি বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারেন। গুজরাত বিধানসভা ভোটের ফলেই এটা প্রমাণিত। শিবসেনা বলেছে, বিজেপি তাঁর বিরুদ্ধে কুরুচিকর ভাষা ব্যবহার করলেও রাহুল কখনও মোদীকে তাদের স্তরে নেমে আক্রমণ করেননি, প্রধানমন্ত্রী বলে তাঁকে সম্মান করেছেন। রাহুলের রাজনৈতিক বিরোধীদের এটা মানতে হবে যে, তিনি একটা 'নির্দিষ্ট রাজনৈতিক মান' বজায় রেখেছেন। মোদীকে খোঁচা দিয়ে শিবসেনা বলেছে, প্রধানমন্তীর এখন জোটধর্মের কথা মনে পড়েছে! বিজেপি বলছে, কংগ্রেসের জোট শরিকদের সঙ্গে কথাবার্তা নেই। কিন্তু বিজেপির সঙ্গে তার সঙ্গীদের কতটা যোগাযোগ আছে, দেশের স্বার্থে কতগুলি সিদ্ধান্ত একসঙ্গে নেওয়া হয়?

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget