এক্সপ্লোর

রাষ্ট্রপতি পদে কৃষিবিজ্ঞানী স্বামীনাথনকে চাই, অমিত শাহকে বলবে শিবসেনা

মু্ম্বই: পরবর্তী রাষ্ট্রপতি পদে আরএসএস প্রধান মোহন ভাগবতকে বাছাইয়ের দাবি করে আসা শিবসেনা এবার প্রখ্যাত কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনের নাম তুলল। বিজেপির শরিক দলটি সঙ্ঘ প্রধানকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসানোর পক্ষে সওয়াল করে বলেছিল, ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে। সেজন্য রাষ্ট্রপতি পদে ওনাকে চাই। কিন্তু স্বয়ং ভাগবতই জানিয়ে দেন, তিনি রাষ্ট্রপতি হওয়ায় আগ্রহী নন। এখন উদ্ধব ঠাকরের দল বলছে, বিজেপি ওই পদে ভাগবতকে না চাইলে স্বামীনাথনের নাম ভেবে দেখা হোক। পাশাপাশি বিজেপিকে মহারাষ্ট্রের সাম্প্রতিক কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিতেও বলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। সম্পূর্ণ কৃষিঋণ মকুব, কৃষিপণ্যের লাভজনক দাম চেয়ে মহারাষ্ট্রের কৃষকদের সাম্প্রতিক হরতালের ব্যাপারে তারা আগে বিজেপির প্রবল সমালোচনা করেছিল। রাউত আজ বলেন, শুধু মহারাষ্ট্রেই নয়, সারা দেশে কৃষকরা এখন দুর্দশায় রয়েছে। দেশের বিস্তীর্ণ অংশে প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। সরকার স্বামীনাথন কমিশনের সুপারিশগুলি মেনে কার্যকর করলে কৃষকদের প্রভূত উপকার হবে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের আন্দোলনে নামা কৃষকরাও ঋণ মকুবের পাশাপাশি স্বামীনাথন কমিটির রিপোর্টের প্রস্তাবগুলি কার্যকর করার দাবি তুলেছেন। রাউত বলেন, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নীতিগত ভাবে স্বামীনাথন কমিটি রিপোর্টের সব কটি সুপারিশ রূপায়ণে সম্মত হয়েছিলেন। ক্ষমতায় আসার পরও তিনি সেই প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছিলেন। সুতরাং রাষ্ট্রপতি পদে স্বামীনাথনের মতো দক্ষ মানুষকে বসালেই ভাল হবে। অমিত শাহ দেখা করতে এলে উদ্ধবজী তাঁর নামই সুপারিশ করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের

ভিডিও

Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget