এক্সপ্লোর

গ্রেফতার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহ, ৭ দিনের ইডি হেফাজত

শ্রীনগর: জঙ্গি কার্যকলাপের জন্য তহবিল যোগানের অভিযোগে প্রায় এক দশকের পুরানো আর্থিক তছরুপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করল সাবির শাহকে। সূত্রের খবর, শ্রীনগরে শাহকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গ্রেফতার হওয়া এই কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতাকে সাতদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। ইডি-র পক্ষ থেকে সাবিরের বিরুদ্ধে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগ করা হলে অতিরিক্তি দায়রা বিচারক সিদ্ধার্থ শর্মা তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদে সম্মতি দেন। এই মামলায় ইডি এর আগে শাহকে একাধিকবার সমন জারি করেছিল। কিন্তু তিনি কখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেননি। এজন্য চলতি মাসের গোড়ায় শাহর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির এক আদালত। সেই পরোয়ানা অনুসারেই শাহকে গ্রেফতার করা হয় বলে এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। ২০০৫-এর আগস্টে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের হাতে ধরা পড়েছিল হাওলা কারবারি ৩৫ বছরের মহম্মদ আসলাম আসলাম ওয়ানি। জেরায় ওয়ানি জানিয়েছিল যে, সে শাহকে ২.২৫ কোটি টাকা দিয়েছে। এই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য শাহকে বহুবার সমন পাঠিয়েছিল ইডি। এ ব্যাপারে শাহর দাবি ছিল, ইডি-র ওই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইডি শাহ ও ওয়ানির বিরুদ্ধে আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় মামলা দায়ের করেছিল। ২০০৫-র ২৬ আগস্ট ৬৩ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ ধরা পড়েছিল ওয়ানি। ওই টাকা ও অস্ত্রশস্ত্র মধ্যপ্রাচ্যের হাওলা চ্যানেলের মাধ্যমে সে পেয়েছিল বলে অভিযোগ। জেরায় ওয়ানি জানিয়েছিল, ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে শাহকে এবং ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে শ্রীনগরের জইশ-ই-মহম্মদের কমান্ডার আবু বকরকে। বাকিটা তার কমিশন। এর আগে গত কয়েক বছরে শাহ ও তাঁর আত্মীয়দের হাতে বিভিন্ন দফায় সে প্রায় ২.২৫ কোটি টাকা যোগান দিয়েছিল বলে শ্রীনগরের বাসিন্দা ওয়ানি পুলিশের জেরায় জানিয়েছিল।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget