এক্সপ্লোর
হোটেল, রেস্তোঁরায় সার্ভিস চার্জ অত্যাবশ্যক নয়, ইচ্ছাসাপেক্ষ, কেন্দ্রের নির্দেশিকা

নয়াদিল্লি: হোটেল, রেস্তোঁরায় খেতে গিয়ে খাবারের মান, ওয়েটারের দুর্ব্যবহারে তিতিবিরক্ত হলেন। তারপর আবার সার্ভিস চার্জও গুণতে হল। এই পরিস্থিতিতে ইতি টেনে কেন্দ্র নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, সার্ভিস চার্জ সম্পূর্ণ ইচ্ছাসাপেক্ষ, কোনওমতেই তা গ্রাহকের ওপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান এ কথা জানিয়েছেন। হোটেল, রেস্তোঁরায় এতদিন যে বিল হয়েছে, তাতে আগে থেকেই ধরে নেওয়া হয়েছে সার্ভিস চার্জ। কিন্তু পাসোয়ান জানিয়েছেন, এবার থেকে আর ওভাবে চার্জ ধরা যাবে না, গ্রাহক ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। আর দিলে ঠিক কত টাকা দেবেন, তাও ঠিক করবেন গ্রাহকই, হোটেল, রেস্তোঁরা নয়। রাজ্যগুলিকে শিগগিরই এর ভিত্তিতে নির্দেশিকা পাঠানো হবে, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। নির্দেশিকায় বলা হয়েছে, সার্ভিস চার্জের কলামটি ফাঁকা রাখতে হবে, সেটি ভর্তি করবেন গ্রাহক, রেস্তোঁরার বিল মেটানোর সময়। যদি এরপরেও কোনও হোটেল, রেস্তোঁরা জোর করে সার্ভিস চার্জ আদায় করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাসোয়ান এর আগেও জানিয়েছেন, সার্ভিস চার্জ বলে কিছু হয় না। জোর করে তা গ্রাহকদের ওপর চাপিয়ে দেয় হোটেল, রেস্তোঁরা কর্তৃপক্ষ। গ্রাহকরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, হোটেল, রেস্তোঁরাগুলি টিপসের পরিবর্তে ৫-২০ শতাংশ হারে সার্ভিস চার্জ আদায় করে।
Before You Go
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি
জেলার





















