এক্সপ্লোর

নীতীশের সঙ্গে সংঘাতের জের, শরদ যাদবকে বরখাস্ত করতে পারে জেডি(ইউ)

পটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সংঘাতের জেরে দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভা সাংসদ শরদ যাদবকে বরখাস্ত করতে পারে জেডি(ইউ)। এমনটাই সূত্রের খবর। কংগ্রেস-আরজেডি জোট ছেড়ে নীতীশের বিজেপির শিবিরে ভিড়ে যাওয়ার সিদ্ধান্তের বিরোধী ছিলেন শরদ। এরপর থেকেই দলীয় লাইনের বিরুদ্ধে গিয়েই বিজেপি বিরোধীদের সঙ্গে কাজ করছেন শরদ। এই কারণেই দলের প্রাক্তন জাতীয় সভাপতি শরদকে বরখাস্ত করতে পারে জেডি(ইউ)। এদিকে, আজই তিনদিনের বিহার সফর শুরু করছেন শরদ। এরইমধ্যে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব অভিযোগ করেছেন যে, শরদের ওপর হামলার ষড়যন্ত্র করেছেন নীতীশ। এই ঘটনাক্রমে লালু-শরদ রাজনৈতিক যুগলবন্দীর চিত্র ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আজ থেকে তিনদিনের বিহার সফরে মহাজোট ছেড়ে নীতীশের বেরিয়ে যাওয়ার সমালোচনায় সরব হতে পারেন শরদ। তাঁর দাবি, জেডি(ইউ) বিজেপির হাত ধরায় জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শরদ সড়ক পথে আগামী তিনদিন বিহারের বিভিন্ন জেলায় সফর করবেন। জেডি(ইউ) সাফ জানিয়েছে, শরদের এই সফরের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কিন্তু শরদের দাবি, তাঁর এই সফর জেডি(ইউ)-র সঙ্গেই যুক্ত। নীতীশ ও শরদের সম্পর্কে ফাটল আরও চওড়া হয়েছে গুজরাতের রাজ্যসভার নির্বাচন ঘিরে। রাজ্যসভার ভোটে জয়ী হওয়ার পর শরদ কংগ্রেস প্রার্থী আহমেদ পটেলকে শুভেচ্ছা জানান। পাল্টা পটেলও শরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কারণ, জেডি(ইউ)-র গুজরাতের একমাত্র বিধায়ক পটেলকে ভোট দিয়েছেন। ওই বিধায়ক শরদ-ঘনিষ্ঠ। দলের নির্দেশ অমান্য করেই তিনি পটেলকে ভোট দিয়েছেন। এই ঘটনায় জেডি(ইউ) দলের গুজরাত শাখার সম্পাদক অরুণ শ্রীবাস্তবকে বরখাস্ত করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget