এক্সপ্লোর

মৌন মোদী থেকে বোল মোদী হয়ে উঠুন! পিএনবি জালিয়াতি নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ কংগ্রেসের

বেঙ্গালুরু: কংগ্রেস পিএনবি কেলেঙ্কারির ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব বলে অভিযোগ তুলে কটাক্ষ করল, এবার উনি মৌন মোদী থেকে বোল মোদী হয়ে উঠুন! আজ কর্নাটকে কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ব্যঙ্গ-বিদ্রূপ করেন মোদী। পাল্টা কংগ্রেসের খোঁচা, ব্যাঙ্ক জালিয়াতির মাত্রা বাড়ছে, কিন্তু প্রধানমন্ত্রী চুপ! কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, কেন ব্যাঙ্ক জালিয়াতির পরিমাণ ক্রমশ বাড়ছে? ২০১৮-র ১৪ মার্চ পিএনবি যখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং করে, তারা স্বীকার করে ১৭৭১.৬৯ মিলিয়ন ডলার জালিয়াতি হয়েছে। গতকাল তারা দ্বিতীয় ফাইলিং করে জানিয়েছে, জালিয়াতির পরিমাণ আরও ২০৪.২৫ মিলিয়ন ডলার বেশি। যার অর্থ মোট কেলেঙ্কারির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার (১২৭১৭ কোটি টাকা)। পিএনবি-র জমা দেওয়া নথির প্রতিলিপি পেশ করে তিনি বলেন, কে দায়ী? কে জনগণের অর্থ লুট হওয়ার জন্য দায়ী? আমরা হাতজোড় করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করছি, মৌন মোদী না থেকে এবার উনি বোল মোদী হয়ে উঠুন। ২০১২-য় হিমাচল প্রদেশের মান্ডিতে এক জনসভায় তত্কালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আক্রমণ করে বলেন, উনি মৌন মোহন সিংহ যাঁর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও মানুষের দুর্ভোগ নিয়ে কোনও হেলদোলই নেই। আজ সেই কায়দাতেই তাঁকে কটাক্ষ করেন সুরজেওয়ালা। মোদী কর্নাটকে দুর্নীতির প্রশ্নে সরব হন। কংগ্রেস নেতা পাল্টা বলেন, ৪৬ মাস ক্ষমতায় থাকার পর দেশে একমাত্র যে লোকটিকে দুর্নীতির অভিযোগে জবাব দিতে হবে, তিনি মোদী আর তাঁর দল বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget