এক্সপ্লোর

নোট বাতিল: ৩০ ডিসেম্বরের পরও কড়া ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, কালো টাকার মালিকদের হুঁশিয়ারি মোদীর

নয়াদিল্লি: কালো টাকা মোকাবিলায় সদ্যই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছে সরকার। এরপর কালো টাকার মালিকদের ফের কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কালো টাকা মোকাবিলায় সরকারি উদ্যোগ এখানেই শেষ নয়। ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ ঘোষণা করা হবে। ৩০ ডিসেম্বরের পর আবারও একইভাবে নোট বাতিলের পথে হাঁটতে পারে সরকার। উল্লেখ্য, বিভিন্ন ব্যাঙ্ক, ডাকঘরে গিয়ে বাতিল নোট বাতিলের সময়সীমা ধার্য হয়েছে ৩০ ডিসেম্বর পর্যন্ত। জাপানের কোবে-তে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সত্ নাগরিকদের স্বার্থরক্ষার জন্য সরকার সব কিছু করবে। উল্লেখ্য, আচমকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এ ব্যাপারে মোদী বলেছেন, এটা একটা সাফাই অভিযান। কাউকে অসুবিধায় ফেলা এর লক্ষ্য নয়। বিভিন্ন সমস্যার মুখে পড়া সত্ত্বেও যেভাবে নোট বাতিলের সিদ্ধান্তে ইতিবাচক মনোভাবের জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, 'আমি প্রত্যেক ভারতবাসীকে স্যালুট করি। বহু পরিবারেই বিয়ের অনুষ্ঠান, অসুস্থতার মতো সমস্যা ছিল..হ্যাঁ, তাঁদের সমস্যা হয়েছে কিন্তু এই সিদ্ধান্ত তাঁরা সমর্থন করেছেন'। তড়িঘড়ি নোট বাতিলের সিদ্ধান্তের জন্য বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন মোদী। সমালোচনার জবাবে মোদী বলেছেন, রাতারাতি এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রথমে প্রকল্প আনা হয়েছিল। কোনও সুযোগ দেওয়া হয়নি, এমনটা কিন্তু নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget