এক্সপ্লোর

বিহারে সাংবাদিক খুনে পুলিশ হেফাজতে তিন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি প্রেস ক্লাবের

পটনা: বিহারের সিওয়ানে সাংবাদিক খুনে কি সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল? ঘটনার তদন্তে তেমনই ইঙ্গিত মিলেছে।   খুনের ঘটনায় তিন জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সাংবাদিক খুনে ভাড়াটে খুনি নিয়োগ করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না। ফলে ওই রাস্তার আগের ও পরের মোড়গুলির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।   তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘটনার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল। তাদের খোঁজ চলছে। গতকাল সন্ধেয় সিওয়ান শহরের একটি হিন্দি সংবাদপত্রের জেলা সংস্করণের প্রধান রাজদেও রঞ্জনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই সাংবাদিকের। জানা গেছে, এই খুনের ঘটনায় ব্যক্তিগত শত্রুতার জের রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। সিওয়ানের পুলিশ সুপার সৌরভ কুমার শাহ বলেছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, খুনিরা রঞ্জনের লেখা খবরের জেরে বিপাকে পড়েই প্রতিশোধ নিতে তাঁকে হত্যা করেছে। এদিকে নিহত সাংবাদিকের পরিবার রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের জানিয়েছে। শনিবার রঞ্জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং। বিরোধী দলনেতা প্রেম কুমার এদিন নিহত সাংবাদিকের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন। বিহারের পাশাপাশি, ঝাড়খণ্ডের ছাতরার দেওয়ারিয়া এলাকাতেও অখিলেশ প্রতাপ সিনহা নামে এক সাংবাদিককে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এই দুই সাংবাদিকের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সাংবাদিকদের অবাধ ও নিরপেক্ষ কাজের পরিবেশ গড়ে তোলার দাবি জানিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। এক বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। সংবাদমাধ্যমের স্বাধীন মতামতকে দমানোর চেষ্টা চলছে। সেটা না করতে পারলে তাঁদের হত্যা করা হচ্ছে। সাংবাদিকদের অধিকার রক্ষা করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের

ভিডিও

Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget