এক্সপ্লোর

গণপিটুনি নিয়ে শোরগোল লোকসভায়: অধীর সহ ৬ কং সাংসদ পাঁচদিনের জন্য সাসপেন্ড

নয়াদিল্লি: ৫ দিনের জন্য কংগ্রেসের ৬ সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করলেন স্পিকার সু্মিত্রা মহাজন। দেশের নানা শহরে পরপর গণপিটুনির ঘটনার ব্যাপারে সোমবার সংসদ সরগরম করে তোলেন বিরোধী সাংসদরা। স্লোগান দিয়ে, স্পিকারের আসন লক্ষ্য করে কাগজ ছুঁড়ে মারেন তাঁরা। এদিন সভা মুলতুবি থাকার পর দুপুর দুটোয় ফের বসতেই অধীর রঞ্জন চৌধুরি, গৌরব গগৈ, কে সুরেশ, রঞ্জিত রঞ্জন, সুস্মিতা দেব ও এম কে রাঘবন, এই পাঁচ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানান স্পিকার মহাজন। অশোভন আচরণের জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি বাধ্য হলেন বলে জানান। গণপিটুনির প্রতিবাদ জানানোর সময় তাঁদের আচরণ সাংসদসুলভ ছিল না, তা স্পিকারের পদের মর্যাদা নষ্ট করেছে, এই কারণ দেখিয়ে সাসপেন্ড করা হয়েছে ওই সাংসদদের। স্পিকার তাঁর নির্দেশে জানিয়েছেন, ওই সদস্যরা লোকসভার সচিবালয়ের কর্মীদের টেবিল থেকে সরকারি কাগজপত্র তুলে নিয়ে ছিঁড়ে টুকরো করে তাঁর আসনের দিকে ছুঁড়ে মেরেছেন। দলিত ও মুসলিমদের ওপর হামলার অভিযোগ নিয়ে তিনি আলোচনায় সম্মত হওয়ার পরও এমন আচরণ করেছেন ওঁরা। স্পিকার জানান, কংগ্রেসের সভার নেতা মল্লিকার্জুন খাড়্গে ও আরও কয়েকজন দলিত, মুসলিমদের নিগ্রহের প্রসঙ্গ তুললে তিনি তাঁদের বলার অনুমতি দেন। সংসদীয় বিষয়কমন্ত্রী অনন্ত কুমারও এ ব্যাপারে আলোচনায় রাজি হন। কিন্তু তা সত্ত্বেও অনেকে ওয়েলে নেমে পড়েন। তিনি তাঁদের বারবার শান্ত হয়ে আসনে ফিরে যেতে বললেও তাঁরা কর্ণপাত করেননি। দৃশ্যত ক্রুদ্ধ মহাজনকে বলতে শোনা যায়, গোটা দেশ দেখুক, ওঁরা কী করেছেন! তিনি ৬ সাংসদের সাসপেনশন ঘোষণা করলেও অনেক কংগ্রেস সদস্যকে ফের ওয়েলে ছুটে যেতে দেখা যায়। কে সি বেনুগোপাল নামে এক কংগ্রেস সাংসদকে বলতে শোনা যায়, সবাইকেই সাসপেন্ড করে দিন স্পিকার। ঘটনার সময় সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীও। ফের সভা আড়াইটায় বসলে বাম সদস্য়রা সাসপেনশনের প্রতিবাদে কংগ্রেস সাংসদদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন। এদিনের মতো সভা মুলতুবি করে দেন ডেপুটি স্পিকার এম থাম্বি দুরাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget