এক্সপ্লোর

গুজরাতের আগামী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে স্মৃতি ইরানি?

গাঁধীনগর: গুজরাতে ষষ্ঠবার জয় এসেছে ঠিকই। কিন্তু বিজয় রূপানি কষ্টার্জিত জয় পেলেও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পারফরম্যান্সে বিশেষ খুশি নয় ভারতীয় জনতা পার্টি। তাঁর জায়গায় অন্য কাউকে মুখ্যমন্ত্রী করতে চায় তারা। বিজেপির লক্ষ্য একটাই। এমন কাউকে মুখ্যমন্ত্রী করতে হবে যাঁর মোদীর মত জনপ্রিয়তা যদি নাও থাকে, জনতার মধ্যে গ্রহণযোগ্যতা থাকবে রীতিমত। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি যিনি পূরণ করার হিম্মত রাখেন, এবারের ভোটে ১০০ না ছোঁয়া রাজ্য বিজেপির হাল যিনি ধরতে পারবেন শক্ত হাতে। আর এখানেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানির নাম উঠে এসেছে। বিজেপি মনে করছে, স্মৃতির মধ্যে এই সবকটি গুণই রয়েছে। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রমাণিত, মোদী ঘনিষ্ঠ মন্ত্রীদের অন্যতম, পাশাপাশি গুজরাতি ভাষায় রীতিমত স্বচ্ছন্দ তিনি। এছাড়া রয়েছে তাঁর মাটি কামড়ে পড়ে থাকার ক্ষমতা। গত বছর আমেঠিতে রাহুল গাঁধীর কাছে ভোটে হেরেছেন। কিন্তু আমেঠি স্মৃতি ছাড়েননি। বরং তাঁর ক্রমাগত জনসংযোগে কংগ্রেসের কপালে গভীর হয়েছে চিন্তার ভাঁজ। যদিও স্মৃতি যাবতীয় জল্পনা উড়িয়ে বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী পদের দৌড়ে নেই। স্মৃতি ছাড়াও বিবেচনা করা হচ্ছে সড়ক পরিবহণ ও রাজপথ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ এল মাণ্ডব্যর নাম। তিনি সৌরাষ্ট্র এলাকার পাতিদার সম্প্রদায়ের মানুষ, কৃষকদের ঘনিষ্ঠ। এছাড়াও রয়েছেন কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল বাজুভাই ভালা। গুজরাতে এক সময় মন্ত্রী থাকা বাজুভাই অর্থ, শ্রম ও কর্মসংস্থানের মত গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন দক্ষতার সঙ্গে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget