এক্সপ্লোর

সংশোধিত নাগরিকত্ব আইন বৈষম্যপূর্ণ, মন্তব্য সনিয়া গাঁধীর, প্রতিবাদ দমনে পুলিশের বাড়াবাড়ির তদন্ত দাবি

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি এই আইনকে বৈষম্যপূর্ণ ও বিভেদমূলক বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বাড়াবাড়ির ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী। তিনি এই আইনকে বৈষম্যপূর্ণ ও বিভেদমূলক বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বাড়াবাড়ির ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি। কংগ্রেসে সভানেত্রী বলেছেন, নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদের সঙ্গে যুক্ত ঘটনাগুলির তদন্তের জন্য একটি সার্বিক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন এবং এর শিকারদের জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করা উচিত। সনিয়া বলেছেন, 'এই আইনের অশুভ উদ্দেশ্য প্রত্যেক দেশপ্রেমিক, সহিষ্ণু ও ধর্মনিরপেক্ষ ভারতীয়দের কাছে স্পষ্ট। ভারতীয়দের ধর্মের ভিত্তিতে বিভাজনই এর উদ্দেশ্য। সংশোধিত নাগরিকত্ব আইন যে গভীর ক্ষতি করতে তা বুঝতে পেরেছেন হাজার হাজার তরুণ, মহিলা এবং বিশেষ করে পড়ুয়া'। আইনের বিরুদ্ধে প্রতিবাদের প্রশংসাও করেছেন কংগ্রেস সভানেত্রী। তিনি বলেছেন, 'পুলিশের দমন ও প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে প্রতিবাদকারীরা পথে নেমেছেন। এই নির্ভীক মনোভাব, সংবিধানের মূল্যবোধের প্রতি আস্থা এবং সেই মূল্যবোধকে সুরক্ষিত রাখার দৃঢ় সংকল্পতাকে কুর্ণিশ জানাই'। সনিয়া বলেছেন, সমতা, ন্যায়বিচার ও মর্যাদার লড়াইয়ে কংগ্রেস কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। তিনি বলেছেন, কয়েকটি রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। কারণ, উত্তরপ্রদেশ ও দিল্লির মতো রাজ্যগুলি পুলিশ-রাজ্য হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছেন তিনি। সনিয়া বলেছেন, উত্তরপ্রদেশের বহু শহরে, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, গুজরাত বিশ্ববিদ্যালয় এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট সায়েন্সে পুলিশি বাড়িবাড়ি ও শক্তি প্রয়োগের ঘটনায় কংগ্রেস বিচলিত।

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget