এক্সপ্লোর

পঞ্জাবে মাদক সমস্যা রুখতে তৈরি হবে বিশেষ টাস্ক ফোর্স, জানালেন অমরিন্দর

পাতিয়ালা: পঞ্জাব জয়ের পর ক্যাপ্টেন অমরিন্দর সিংহ জানালেন, মাদক সমস্যা রুখতে একটি স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করবে তাঁর সরকার। পাশাপাশি আরও বেশি করে বিনিয়োগ টানা হবে রাজ্যে। গতকালই অকালি-বিজেপির ১০ বছরের শাসনে ইতি টেনে পঞ্জাবে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে দলীয় নেতা কর্মীদের একমাত্র পছন্দ ক্যাপ্টেন তাঁর এই নয়া ইনিংস নিয়ে ভরপুর আত্মবিশ্বাসী। ১১৭টি বিধানসভা আসনের মধ্যে ৭৭টি জিতে নিয়ে তিনি জানাচ্ছেন, রাজ্যের যুব সমাজের মধ্যে মাথা তোলা ড্রাগ সমস্যার মোকাবিলা করা তাঁর প্রথম কাজ। এছাড়া বিনিয়োগ আরও বেশি করে টানতে হবে, যাতে বাড়বে কর্মসংস্থান। এ জন্য রাজ্যের শিল্পনীতি আরও বিনিয়োগমুখী করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া শতদ্রু-যমুনা লিঙ্ক বা এসওয়াইএল ক্যানাল প্রসঙ্গে অমরিন্দরের বক্তব্য, পঞ্জাব যাতে তার প্রয়োজনমত জল পায়, তা আগে নিশ্চিত করতে হবে। পঞ্জাবের নিজের যদি জল না থাকে, তবে অন্যত্র দেওয়ার প্রশ্নই ওঠে না। হরিয়ানার তুলনায় পঞ্জাবে কৃষিজমি বেশি থাকলেও জলের সংস্থান কম বলে তিনি জানিয়েছেন। বর্ষীয়াণ এই নেতার তাৎপর্যপূর্ণ মন্তব্য, রাজ্যে রাজ্যে আঞ্চলিক নেতাদের গুরুত্ব বাড়ানো জরুরি, কারণ এই আঞ্চলিক নেতারাই মানুষের মধ্যে পরিচিত হন। দলীয় নির্বাচনী ম্যানিফেস্টোয় যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতিটি পূরণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget