এক্সপ্লোর

ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা যায় কিনা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে দেওয়া ব্যাঙ্কগুলির বকেয়া মোট ঋণের পরিমাণ জনসমক্ষে প্রকাশের পক্ষেই মত ব্যক্ত করল সুপ্রিম কোর্ট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) আইনের গোপনীয়তা রক্ষা ধারাকে ঢাল করে  আরবিআই এবং কেন্দ্র ঋণখেলাপিদের নাম গোপন রাখতে পারে কিনা, তা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, মুখবন্ধ খামে আরবিআই সুপ্রিম কোর্টের কাছে ঋণখেলাপি এবং তাদের ঋণের পরিমাণ সংক্রান্ত তথ্য জমা দিয়েছে। প্রধান বিচারপতি টি এস ঠাকুর এবং বিচারপতি বি বানুমতীকে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, বকেয়া ঋণের পরিমাণ খুবই বড়সড়। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বেঞ্চ আরবিআইয়ের প্রদত্ত তথ্য প্রকাশ করা যাবে কিনা তা জানতে চেয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশ্নতালিকা তৈরি করতে কৌসুলি প্রশান্ত ভূষণকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে বিষয়টির নিষ্পত্তি হতে পারে। যদিও আরবিআই এ সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে আপত্তির কথা জানিয়ে বলেছে, এ ব্যাপারে গোপনীয়তা সংক্রান্ত ধারা রয়েছে এবং ঋণের পরিমাণ প্রকাশ করলে অর্থনীতিতে তার বিরুপ প্রভাব পড়তে পারে। সুপ্রিম কোর্ট বলেছে, এই কোটি কোটি টাকার বকেয়া ঋণের পরিমাণ প্রকাশ করা যায় কিনা, তা খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল পক্ষকে তাদের বক্তব্য প্রস্তুত করতে বলা হয়েছে যাতে বিষয়টি নিয়ে বিতর্ক সম্ভব হয়। এই মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোশিয়েসনকে পক্ষ করেছে। আগামী ২৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখ্য, ২০০৩-এ সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (সিপিআইএল) এ ব্যাপারে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিল। ওই সময় বেশ কয়েকটি কোম্পানিকে  রাষ্ট্রায়ত্ত হাউজিং অ্যান্ড আরবান ডেভেলাপমেন্ট কর্পোরেশনের ঋণ দেওয়ার প্রসঙ্গটি উত্থাপন করা হয়েছিল। গত ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট ৫০০ কোটি টাকার বেশি ঋণখেলাপি কোম্পানিগুলির তালিকা আরবিআইকে জমা দিতে বলেছিল। ঋণখেলাপিদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য সে রকম কোনও কার্যকরী পদক্ষেপ না গৃহীত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget