এক্সপ্লোর
'গুপ্তধনে'র লোভে পাঁচ বছরের শিশুকে হত্যা, জেঠু, তান্ত্রিক সহ গ্রেফতার তিন

আলিগড়: উত্তরপ্রদেশের আলিগড়ে পাঁচ বছরের শিশু হত্যার ঘটনার কিণারা করল পুলিশ। এই ঘটনায় 'নরবলি'র অভিযোগে কানহাইয়া নামে ওই পাঁচ বছরের নিহত শিশুর জেঠু সহ তিন অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ। আলিগড়ের এসএসপি রাজেশ কুমার পান্ডে জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি 'বাড়িতে পোঁতা গুপ্তধনে'র লোভে তান্ত্রিক শিবকুমারের কথায় কানহাইয়াকে 'বলি' দেয় তার জেঠু। পুলিশ জানিয়েছে, কানহাইয়ার জেঠু তোতারাম ও শিবকুমার টফির লোভ দেখিয়ে তাকে খেতে নিয়ে যায়। সেখানে তৃতীয় অভিযুক্ত জ্ঞান সিংহ তার হাত-পা মুচড়ে দেয়। কানহাইয়া আর্ত চিত্কার করতে থাকে। কিন্তু অন্ধবিশ্বাস এতটাই তোতারামের মনে শিকড় চারিয়েছিল যে তার বিন্দুমাত্র মায়ামমতা হয়নি। বরং সে কানহাইয়ার মুখ চেপে ধরে। এরপর শিবকুমার ওই শিশুকে হত্যা করে। এই নারকীয় হত্যাকাণ্ডের পর শিবকুমার কানহাইয়ার রক্ত নিয়ে তোতারামের কপালে তিলক এঁকে দেয়। গত ১৪ মার্চ খেতে কানহাইয়ার দেহ উদ্ধার হয়। তার জামাকাপড় দেখে দেহটি শনাক্ত করে পরিবারের লোকজন।পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত নামে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র, মৃতের চপ্পল ও তথাকথিত তান্ত্রিক ক্রিয়াকলাপের নানা সামগ্রী বাজেয়াপ্ত করেছে।
Before You Go
Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















