এক্সপ্লোর

জিএসটি-র বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি তৃণমূলের, সরব কংগ্রেস, সিপিএমও

কলকাতা ও নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর মধ্যরাতের অনুষ্ঠান বয়কটের পর জিএসটির বিরোধিতায় এবার পথে নামার হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের। জিএসটির সমালোচনায় সরব কংগ্রেস, সিপিএমও। বিজেপির অবশ্য দাবি, কর সংস্কারের লক্ষ্যে এত বড় সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়নি। সংসদের সেন্ট্রাল হলে মোদীর ঘটা করে অনুষ্ঠান বয়কটের কথা সবার আগে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জিএসটির বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি দিল তৃণমূল। আজ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, পুরো জিনিসটা আগে আমরা জানি। কোথায় ছাড়, কী ছাড়। অমিত মিত্রকে বলব দলের মধ্যে ক্লাস নিতে। তারপর আমরা প্রচারে নামব। জিএসটির জেরে খেটে খাওয়া মানুষের সর্বনাশ হয়ে যাবে। এটা মধ্যরাতের পরাধীনতা। আমরা বলেছিলাম এত তাড়াহুড়োর কী আছে। মুখ্যমন্ত্রী আপত্তি করেছিলেন। এই লড়াই জারি থাকবে। বিজেপি সভাপতি অমিত শাহ অবশ্য দাবি করেন, জিএসটি কর সংস্কারের লক্ষ্যে স্বাধীনতার পর সবচেয়ে বড় পদক্ষেপ। এতে ইন্সপেক্টর রাজের শেষ হবে। বিজেপির দাবি উড়িয়ে কংগ্রেসের অভিযোগ, যে ভাবে জিএসটি চালু করা হল, তাতে সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীরা বিপাকে পড়বে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা বলেন, জিএসটি একটা কঠিন পদ্ধতি। প্রচুর জিনিসের দাম বাড়বে। ট্যাক্স টেররিজম এবং ইন্সপেক্টর রাজ ফিরে আসবে। ছোট ব্যবসায়ীরা মার খাবে। কয়েকটি কোম্পানি মুনাফা করবে, এটাই তো শুট বুটের সরকার! নোট বাতিলের সময় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, ওই সিদ্ধান্তের জেরে আখেরে লাভবান হবে সাধারণ মানুষ। এবার জিএসটি চালুর সময়ও তিনি বোঝানোর চেষ্টা করেছেন, এতে গরিব মানুষের উপকার হবে। যা একেবারেই মানতে রাজি নয় মোদী-বিরোধীরা। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, উনি ঘোষণা করে দিয়েছেন কিন্তু চালু করার মতো পরিকাঠামো নেই। নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছেন। সাধারণ মানুষের উপর বোঝা বাড়বে। শেষমেশ জিএসটির কী প্রভাব পড়বে তা বুঝতে আরও কিছুদিন সময় লাগবে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget