এক্সপ্লোর
যোধপুরে ৭৫০ ফুট গভীর গর্তে শিশু, চলছে উদ্ধারকাজ

যোধপুর: খেলতে খেলতে ৭৫০ ফুট গভীর এবং ১০ ইঞ্চি চওড়া খোলা কূপের ভিতর পড়ে গিয়েছে দেড় বছরের এক শিশুকন্যা। উদ্ধারকাজ শুরু করেছে সেনাবাহিনী। যোধপুরের বিনজওয়ারিয়া গ্রামের ঘটনা। জেলা শাসক ভি সি মল্লিক জানিয়েছেন, দুদিন আগে মায়ের সঙ্গে দিদার বাড়ি এসেছিল নেহা গেহলট নামে বাচ্চা মেয়েটি। আজ সকাল ৭ টা নাগাদ বাড়ির বাইরে গভীর ওই কূপের ধারে খেলছিল সে। কূপটির মুখ চটের থলে দিয়ে ঢাকা ছিল। বুঝতে না পেরে সেটার ওপর পা দিয়ে ফেলে সে। এরপরই গভীর কূপে পড়ে যায়। তিনি জানিয়েছেন, ক্যামেরা ও হুকের মাধ্যমে কূপের নিচে শিশুটির খোঁজ পাওয়া যায়। খোঁজ পেয়েই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। প্রসঙ্গত, গতকালই ওই জমির মালিক নলকূপের মোটরটি খুলে নেন। ওইরকম খোলা অবস্থায় বিপজ্জনকভাবে পড়ে থাকে কূপটি। শুধু কূপের মুখে একটি চটের ব্যাগ চাপা দেওয়া ছিল। তাঁরই অবহেলায় এতবড় দুর্ঘটনা।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















