এক্সপ্লোর

ছত্তিশগড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুধ খেয়ে দুই শিশুর মৃত্যু

বিজাপুর: ছত্তিশগড়ের বিজাপুর জেলার কেতালনার গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারি প্রকল্পের দুধ খেয়ে দুই শিশুর মৃত্যু। অসুস্থ আরও দু জন।   ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিজের বাসভনে সরকারি আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে এই ঘটনা খতিয়ে দেখার জন্য রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী রামশীলা সাহু ও স্কুল শিক্ষা মন্ত্রী কেদার কাশ্যপ কেতালনার গ্রামে গিয়েছেন।   বিজাপুরের জেলাশাসক আয়াজ তাম্বোলি জানিয়েছেন, সোমবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১০ জন শিশু দুধ খায়। তার মধ্যে চার জন অসুস্থ হয়ে পড়ে। আর পি পুদিয়াম ও পারমিলা মিচা নামে তিন বছর বয়সি ওই দুটি মেয়ে দুধ খাওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়ে। গ্রামের এক হাতুড়ে ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা হয়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মঙ্গলবার তাদের মৃত্যু হয়েছে।  অসুস্থ অন্য দু জন শিশুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন জেলাশাসক।   তিনি আরও বলেছেন, অন্য ৬ জন শিশু ওই একই দুধ খেয়েছিল। কিন্তু তারা সম্পূর্ণ সুস্থ আছে। ফলে ঠিক কী কারণে ওই দুই শিশুর মৃত্যু হল তা তদন্ত করে দেখতে হবে। তারা দুধ ছাড়াও অন্য কিছু খেয়েছিল বলে সন্দেহ করছেন তাঁরা। মৃত দুই শিশুর ময়নাতদন্ত করা হচ্ছে। সেই পরীক্ষার রিপোর্ট পেলেই পরিষ্কার হবে কী কারণে তাদের মৃত্যু হল।   ছত্তিশগড় সরকার সম্প্রতি শিশুদের অপুষ্টি দূর করার লক্ষ্যে ‘মু্খ্যমন্ত্রী অমৃত যোজনা’ নামে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্প অনুসারে, প্রতি সোমবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ৩ থেকে ৬ বছর বয়সি শিশুদের ১০০ মিলি লিটার করে মিষ্টি ও সুগন্ধী দুধ দেওয়া হবে। কিন্তু সেই দুধ খেয়েই দুই শিশুর মৃত্যু হল।   কংগ্রেস এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সমালোচনা করে বলেছে, গাফিলতির ফলেই দুই শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য যারা দায়ী, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget