এক্সপ্লোর

কাশ্মীরে এনকাউন্টারে খতম শীর্ষ কমান্ডার সহ ২ হিজবুল জঙ্গি

শ্রীনগর: কাশ্মীরে এনকাউন্টারে খতম দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি। পুলওয়ামার দ্রাবগাম এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের সময় নিহত হয়েছেন এক সাধারণ নাগরিকও। পুলিশ জানিয়েছে, দ্রাবগামের একটি বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সেনা, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও সিআরপিএফ জওয়ানদের নিয়ে গঠিত যৌথ বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে। ওই বাড়িতে তল্লাসি হয়। তল্লাসি অভিযান শেষ হওয়ার মুখে আচমকা ভিতর থেকে বুলেটবর্ষণ চলতে থাকে। দুজন সেনা জওয়ান জখম হন। ঘটনাস্থল থেকে পাথর ছোঁড়া উত্তেজিত জনতাকে হটানোর চেষ্টা করছিলেন নিরাপত্তাবাহিনীর লোকজন। তখনই মারা যান শাহিদ আহমেদ দার নামে ২৫ বছর বয়সি স্থানীয় এক নাগরিক। পাথর ছুঁড়ে নিরাপত্তা জওয়ানদের ব্যস্ত রেখে লুকিয়ে থাকা জঙ্গিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া উদ্দেশ্য ছিল জনতার। দুপুর নাগাদ পাথর হামলার মুখে বাহিনী ওই বাড়িতে ব্যাপক গোলাবর্ষণ করে। প্রবল বিস্ফোরণ হয়। ঘন্টাখানেক বাদে আকিব মুস্তাক নামে এক জঙ্গি মারা যায়। সে পুলওয়ামার রাজপোরা এলাকার বাসিন্দা। সমীর আহমেদ ভাট ওরফে 'সমীর টাইগার' নামে আরেক জঙ্গিও গুলিতে নিহত হয়। ২০১৬-র এপ্রিল থেকে পুলওয়ামায় একাধিক রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ হত্যায় অভিযু্ক্ত ছিল সে। হিজবুলের মাথার দিকের কমান্ডার সে। জখম সেনাকর্মীদের মধ্যে আছেন মেজর পদমর্যাদার এক অফিসার। তাঁর হাতে বুলেট লেগেছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget